মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন(MDMR) প্রোগ্রামে ভর্তি চলছে

মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে ভর্তি চলছে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ২ বছর মেয়াদী মাস্টার অব মাস্টার অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (২য় ব্যাচে) ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিম্নের যে কোন আঞ্চলিক কেন্দ্র (রিজিওনাল সেন্টার) অথবা বাউবি’র ওয়েব সাইট (www.bou.edu.bd অথবা  www.bousst.edu.bd) হতে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করা যাবে।

জনতা ব্যাংক বাংলাদেশ লি: এর অনলাইন শাখায় SND 09030320000519 একাউন্ট নম্বরে ১০০০/- টাকা (এক হাজার) ফি জমাদানপূর্বক পুরণকৃত আবেদন ফরম প্রয়োজনীয় সনদপত্রাদি ও ব্যাংক রশিদ সহ শুধুমাত্র আঞুলিক কেন্দ্র, ঢাকাতে আগামী ১৫/১১/২০১৮ থেকে ৩১/১২/২০১৮ তারিখ পর্যন্ত (শনি ও রবিবার এবং বিশ্ববিদ্যলয় ছুটির দিন ব্যতিত) অফিস চলাকালীন সময় পর্যন্ত জমা দেয়া যাবে।

ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা: নূন্যতম ৫০% নম্বর অথবা জিপিএ ২.৫ (৪ স্কেলে)সহ স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি/ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট/অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি, মেডিক্যাল সায়েন্স/ বায়োলজি সায়েন্স/ হেলথ সায়েন্স বিষয়ে স্নাতক এবং জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় একত্রে নূন্যতম জিপিএ ৬.৫ থাকতে হবে। জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় অন্তত: ১টিতে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে অথবা এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ২য় বিভাগ/ জিপিএ ২.৫ সহ নার্র্সিং স্নাতক হতে হবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি, বিষয় ও নম্বর বিভাজন:
ক) স্নাতক সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী হেলথ সায়েন্স, ডিজ্যাবিলিটি ও ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিষয়ে ৬০ নম্বর এবং লিখন দক্ষতা (বাংলা ও ইংরেজি) অংশে ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের এমসিকিউ (MCQ) ও বর্ণনামূলক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
খ) মৌখিক পরীক্ষা: ২০ নম্বরসহ মোট (৮০+২০=১০০) নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গ) হেলথ সায়েন্স, বায়োলজি, ডিজ্যাবিলিটি, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন, বাংলা ও ইংরেজী এবং সাধারণ জ্ঞানের উপর মৌখিক পরীক্ষা গৃহীত হবে।
প্রয়োজনীয় তথ্যাবলী:
০১. আবেদন পত্র জমাদানের সময় এমডিএমআর (MDMR) প্রোগ্রাম হ্যান্ড বুক এবং আবেদনপত্র জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে।
০২. ভর্তি সংক্রান্ত সূচি বিশ্ববিদল্যালয়ের নোটিশ বোর্ড/বাউবি’র ওয়েব সাইট/জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
০৩. বিস্তারিত তথ্যের জন্য www.bousst.edu.bd অথবা ৯২৯১১১১ নম্বরে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে।
০৪. ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটি’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
০৫. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

একনজরে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
০১. আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ: ১৫-১১-২০১৮ থেকে ৩১-১২-২০১৮ তারিখ
০২. মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ০২-০১-২০১৯
০৩. মনোনীত প্রার্থীর লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার: ১১-০১-২০১৯
০৪. ফলাফল প্রকাশ: ১৬-০১-২০১৯
০৫. মনোনীতি প্রার্থী ভর্তি: ১৬-০১-২০১৯
০৬. অপেক্ষমান তালিকা থেকে ভর্তি: ২৮-০১-২০১৯ তারিখ
০৭. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ০১-০২-২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*