
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়(খাগড়াছড়ি): জেলার রামগড়ে নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থা ও পাবলিক চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা ও ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় রামগড় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিলক চ্যারিটি ফাউন্ডেশন এর চট্র গ্রাম বিভাগীয় প্রসিকিউটর এডভোকেট খন্দকার মোশারফ রনি।
এসময় তিনি বলেন প্রতিবন্ধিরা কখনো সমাজের ,দেশের বোঝা নয় বরং দেশের সম্পদ ,এই সম্পদকে কাজে লাগাতে হবে। নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থার সভাপতি নিউ সং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদের , পাবলিক চ্যারিটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসনাত সাইম শিকদার ,
নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থার উপদেষ্টা মোফাজ্জল হোসেন মল্লিক ,ভাইস প্রেসিডেন্ট ইলোরা সোমা , নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থার রামগড় প্রতিনিধি মংসেনু মারমা টিপু প্রমুখ। এসময় ঢাকা থেকে বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধিদের স্বাস্থ্যে পরীক্ষা করে ব্যবস্থাপত্রসহ ঔষুধ প্রদান করেন এবং ফেনী ল্যাব ইনর্চাজ মো.রিয়াজুল ইসলাম প্রতিবন্ধিদের রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
medicalbd সাস্থের সকল খবর।
