নারী স্বাস্থ কথন’ বিষয়ক এক সেমিনার

নারী স্বাস্থ কথন’ বিষয়ক এক সেমিনার

জুয়েল হিমু, টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘নারী স্বাস্থ কথন’ বিষয়ক এক সেমিনার। ওই স্কুলের মোনালিসা উইমেন্স ক্লাব মোনালিসা সেনেটারী নেপকিনের পৃষ্টপোষকতায় এই সেমিনারের আয়োজন করে।

মোনালিসা পেপার মিলসের হাইজিন প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজার সুমাইয়া সুহাইলার স ালনায় সেমিনারে নারীদের প্রিয়ডকালিন স্বাস্থ্য সচেতনা ও পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা. পিয়াশী আজাদ। সেমিনারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জ আখলিমা, বসুন্ধরা পেপার মিলসের হেড অব মার্কেটিং তৌফিক হাসান, ম্যানেজার (হাইজিন সেলস) এনায়েত হোসেন ও স্থানীয় পরিবেশক জাহিদ খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোনালিসা সেনেটারী নেপকিনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে নারীদের প্রিয়ডকালিন স্বাস্থ্য ব্যবস্থানপ ও পরিচ্ছন্নতা বিষয়ে এই সেমিনারের উদ্যোগ নেয়ছে। এই সেমিনারে মোনালিসা সেনেটারী নেপকিনের পক্ষ থেকে ফ্রি নেপকিনের সেমপল ও ডিস্কাউন্ট কুপন বিতরন করা হয়। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ‘ইমার্জেন্সি প্যাড কর্নার’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*