
জি,এম মিঠন, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের সাথে সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে সংযোগ স্থাপন কর্মশালার উদ্বোধন করেন, মৌসুমী ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল। কর্মশালায় জানানো হয়, উজ্জীবিত প্রকল্পের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী যাতে স্থানীয় পর্যায়ে সেবা প্রদানকারী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সহজে সেবা গ্রহণ করতে পারে সে লক্ষে কমিউনিটি ক্লিনিকের সাথে সংযোগ স্থাপন কর্মশালার আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য পারুল বেগম ও রেজাইল ইসলাম। স্বাস্থ্য সহকারী সাহীন আরা বেগম, প্রোগ্রাম অফিসার মনিরুল, তিথি, রুস্তম ও শাহরিয়ার। কর্মশালায় ৪০ জন নারী অংশগ্রহণ করেন।
medicalbd সাস্থের সকল খবর।
