চিকিৎসাঃ
আথ্রাইটিস জোড়ার রোগ ও বিভিন্ন প্রকার আথ্রাইটিস রয়েছে। যদি কাহারো এ জাতীয় সমস্যা হয় তা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। চিকিৎসক এ ক্ষেত্রে কিছু পরীক্ষা করাতে পারেন।
যেমন- রক্ত পরীক্ষা, সেরোলজী পরীক্ষা, এক্সরে তা ছাড়া রোগের লক্ষণ দেখেও বুঝা যায় যে কি জাতীয় আথ্রাইটিস হয়েছে। আথ্রাইটিসের প্রকারভেদ কিছু ঔষধ খেয়ে যেতে হয়। যেমন- ব্যথা নাসক এনএসএআইডিএস, ডিজিজ মডিফাইং ঔষধ, ভিটামিন ডি, ক্যালসিয়াম। আথ্রাইটিসে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। এতে অনেকাংশে রোগীর সমস্যা ব্যথা বেদনা দুর হয় এবং রোগী স্বাভাবিক চলাফেরা কাজ কর্ম করতে পারে।
চিকিৎসক প্রয়োজন বোধে ইলেকট্রোমেগনেটিক রেডিয়েশনে, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইন্টারফেরেন সিয়াল থেরাপি। বিভিন্ন নিয়ম মাফিক কৌশলগত ব্যায়াম, মেনুয়াল থেরাপি প্রয়োগের মাধ্যমে রোগীর সমস্যা বহুলাংশে লাঘব হয় ও অস্থি সন্ধি স্বাভাবিক তার কর্মক্ষমতা ফিরে পায়, ফলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আগে। তবে তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। অনেক সময় ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অর্থোসিস এর প্রয়োজন হতে পারে। ঠান্ডায় আথ্রাইটিসের ব্যথা ও সমস্যা বেড়ে যায়, তাই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। কুসুম গরম পানির সেক ব্যথা নিরাময়ে কার্যকরী চিকিৎসা, কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে।
ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশমত ব্যায়াম নিয়মিত করতে হবে। নিয়মিত হাটা চলাফেরা করতে হবে অত্যাধিক পরিশ্রম করা যাবে না। শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখতে হবে, ওজন বেড়ে গেলে ওজন কমিয়ে ফেলতে হবে, খাদ্য তালিকায় চর্বি ও আমিষ চাতীয় খাবার পরিমানে কমাতে হবে, ক্যালসিয়াম ও ভিটামিন ডি আথ্রাইটিস রোধে ভাল ভূমিকা পালন করে তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি ঔষধের দোকান থেকেও কিনে খাওয়া যেতে পারে।
দুধ, ডিম, মাছের কাটা, হাড়গোড়, বিভিন্ন ফলমূল ও শাকসব্জিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা খেতে হবে। নীচু জিনিস যেমন পিড়ি বা ফ্লোরে অকেনক্ষ বসে থাকা যাবে না, অত্যাধিক ভারি বোঝা বহন করা যাবে না, ফোম বা জাজিমের বিছানায় শোয়া যাবেনা, অনেকক্ষন একজায়গায় বসে বা দাড়িয়ে থাকা যাবেনা, মদ্যপান, ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

