
আজ (১৫ মে ২০১৯) বুধবার ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব কর্তৃক আয়োজিত বিশ্ব মুসলিম ওম্মার জন্য দোয়া-মাগফিরাত কামনায় দেশের বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে এক বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমদের জন্য দোয়া ও পরকালের জন্য মাগফিরাত কামনা করার পাশাপাশি বিশ্ব মুসলিমের শান্তি ও ঐক্য কামনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো: সফিউল্ল্যাহ প্রধান এবং উক্ত সভার সভাপতিত্বও করেন ডা. মো: সফিউল্লাহ প্রধান।তিনি মাহফিলের শুরুতেই দেশবাসিসহ বিশ্ব মুসলিমের মাগফিরাত ও মাহে রমাদানের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে বক্তব্য রাখেন।
মাহফিলে বিশেষজ্ঞ ডাক্তারগণসহ সংক্ষেপে বক্তব্য রাখেন ডিপিআরসি হাসপাতালের জেনালের ম্যানেজার।বক্তেব্যে দেশের মানুষের চিকিৎসা সেবা সম্পর্কেও আলোকপাত করা হয় এবং চিকিৎসা সেবাকে আরো সহজলভ্য করার পাশাপাশি দেশের প্রান্তিক গোষ্ঠির কাছে চিকিৎসা সেবা পৌঁছানোকে গুরুত্ব দেয়া হয়।
এছাড়াও মাহফিলে বক্তব্যের সময় বিশেষজ্ঞ ডাক্তারগণ ডিপিআরসি হাসপাতালের চিকিৎসা সেবার গুণগত মানের ভূয়সি প্রসংসার পাশাপাশি, ভবিষ্যতে সদূরপ্রসারি উন্নয়নের আশা ব্যক্ত করেন। সর্বোপরি মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা পূর্বক দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
medicalbd সাস্থের সকল খবর।
