পক্সের দাগ দূর করার উপায়

পক্সের দাগ দূর করার উপায়

চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন যা সবারই কম বেশি হয় এবং অনেকের মুখে বা শরীরে এর দাগও থেকে যায়। ২ সপ্তাহের মধ্যে চিকেন পক্স সেরে যায় কিন্তু দাগগুলো থেকে যায়। পক্স সেরে যাবার পরপরই দাগ সারিয়ে তুলতে হবে। তা নাহলে অনেক সময় এগুলো চিরস্থায়ী হয়ে যায়। এই দাগ নিয়ে অনেকে চিন্তায় পড়ে যান। তাই পাঠকদের জন্য আজ দেয়া হলো চিকেন পক্সের দাগ কীভাবে দূর করা যায়।

ডাবের পানি

ত্বকের যেকোনো দাগ দূর করার জন্য অন্যতম কার্যকরী উপাদান হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পরপরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের উপর দিবেন। আর এভাবে করবেন যত দিন না দাগগুলো অদৃশ্য হবে।

বেকিং সোডা

বেকিং সোডা হলো একটি আ্যালকালিন পদার্থ। যার এসিডিটি খুব নিচু স্তরের। হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন। তারপর দাগযুক্ত স্থান গুলোতে লাগান নিয়মিত।

গাঁদা ফুল

চিকেন পক্সের দাগ দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে এটি পেস্ট করে দাগের উপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই দাগ থেকে।

লেবুর রস

লেবুর রস দাগের জন্য অত্যন্ত কার্যকরী। অর্ধেক লেবুর রস ২ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে দাগের উপর লাগান। কিন্তু এই পদ্ধতি শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করবেন। কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সঙ্গে রিআ্যাকট করে নতুন দাগের সৃষ্টি করবে।

মধু

দাগের উপর নিয়মিত মধু লাগানো চিকেন পক্সের দাগের জন্য আরেকটি উপযুক্ত ট্রিটমেন্ট। যত দিন না দাগ যাবে তত দিন খাঁটি মধু দিনে ৩/৪ বার করে দাগের উপর লাগাবেন।

চন্দন তেল

রূপচর্চার জন্য আমরা অনেকেই এই তেল ব্যবহার করে থাকি। ত্বকের জৌলুশ বাড়াতে চন্দনের তেল যেমন জাদু দেখায় তেমনি চিকেন পক্স জনিত দাগ গায়েব করতে এর জুড়ি নেই। চন্দন তেলের সাথে চাইলে ভিটামিন ই অয়েলও মিশিয়ে নিতে পারবেন।

এলোভেরা

এলোভেরার কাঁচা পাতা থেকে নেয়া জেল দাগের উপর নিয়মিত লাগান। দেখবেন কয়েক দিনের মধ্যে দাগগুলো কোথায় যেন হারিয়ে যাবে।

কাঁচা রসুন

পক্সের সময় রসুন খেতে হয়ত মানা কিন্তু মুখের দাগ মুছে ফেলতে তো মানা নেই। তাই নিয়ম করে প্রতিদিন রাতে কাঁচা রসুন দাগের ওপর লাগাবেন।

আরও পড়ুনঃ ওজন কমাতে কার্যকারী টিপস্।

গণসচেতনায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*