ঘাড়ের সমস্যায় করনীয়

ঘাড়ের সমস্যায় করনীয়

আমাদের দৈনন্দিন জীবনে ঘাড় ব্যথা একটি মারাত্মক সমস্যা যার দরুন আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে অনেক ধরনের অসুবিধা হয়। শুধু তাই নয়, ঘাড় ব্যথার সঠিক চিকিৎসার অভাবে আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের পঙ্গুত্ব, বিকলঙ্গ এবং প্যারালাইসিসও হতে পারে।

ঘাড় ব্যথা কী?

ঘাড় ব্যথা হচ্ছে এক ধরনের অসস্তিকর অনুভূতি/ব্যথা যা ঘাড় এবং ঘাড়ের আশপাশের সমস্যার কারণে হয়ে থাকে। সাধারণত বিভিন্ন ধরনের কন্ডিশন/রোগের কারণে ঘাড়ের জয়েন্টে ব্যথা হয়ে, সারভাইকাল ভারট্রিব্রা/ কশেরুকা, মেরুদন্ড, দুই ডিস্কের মধ্যবর্তী ডিস্ক ক্ষয়/সরে গেলে নার্ভ, মার্সল, রক্ত নালিকা, লারিক্স, ট্রাকিয়া, থাইরোয়েড গ্ল্যান্ড এবং প্যারা থাইরয়েড গ্ল্যান্ড এর সমস্যার জন্যও হয়ে থাকে ঘাড় ব্যথা। কন্ডিশন/রোগ যখন এই গুলোতে/ টিস্যুতে আক্রমণ করবে তখনই ঘাড় ব্যথা হবে।

https://www.youtube.com/watch?v=2PimHzgvD-k

কোন রোগের কারণে ঘাড় ব্যথা হবেঃ

* এনকাইলজিং স্পনডাইলিটিস।

* বালজিং ডিস্ক।

* সারবাইকাল রেডিকুলোপ্যাথি।

* ক্লাস্টার হেডেক।

* ক্যার্মস।

* ডি-জেনারেটিভ ডিস্ক ডিজিজ।

* ফ্যাসেট জয়েন্ট লকিং।

* মাইগ্রেন।

* মাসল স্ট্রেইন।

* নেইক আর্ম পেইন।

* ঘাড়-মাথা ব্যথা।

* অতিরিক্ত ব্যবহারজনিত ইনজুরি।

* রিউমাটোয়েড আথ্রাইটিস।

* স্কেলিওসিস।

* স্পনডাইলোসিস।

* থেরোসিক আউটলেট সিনড্রম।

* হুইপলাস ইনজুরি।

* রে-নেক/স্টের্নোক্লিডোমাসটয়েট ইনজুরি।

ঘাড় ব্যথা নির্ণয়ঃ

কোথায়, কিরকম, তীব্রতা এবং কত সময় ধরে ব্যথা হয় এই সবগুলোর ওপর নির্ভর করে চিকিৎসক নির্ণয় করবে ঘাড়ে কোন ধরনের /কি জন্য ব্যথাটা হয়। যে কোনো ধরনের অতীত ঘাড় ইনজুরি/ চিকিৎসা এক্ষেত্রে নোট করা হয়। টেন্ডারনেস এর কারণেও ঘাড় ব্যথা হয়ে থাকে অনেক সময়। অন্যথায় এক্স-রে, এম-আর-আই নতুবা সিটি স্ক্যান, ইএমজি, এনসিভি ও করতে হয়।

চিকিৎসাঃ রিহেব-ফিজিও

ব্রেস সাপোর্ট, ঘাড়ের বিভিন্ন পজিশনাল এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, জয়েন্ট মোবিলাইজেশন, কাইনেসিওস্ট্রেপিং, নিউরো-ডায়নামিকস, স্টেচিং এক্সারসাইজ, সারভাইকাল ডিকমপ্রেশন।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*