
গুণের দিক থেকে বিবেচনা করলে কিন্তু ব্লুবেরির কথা বলতেই হয়৷ মানুষকে সুস্থ, সুন্দর আর তারুণ্য ধরে রাখার সব উপাদানই রয়েছে ব্লুবেরির মধ্যে৷ কেউ যদি মনে করেন, দীর্ঘ দিন তারুণ্য ধরে রাখা প্রয়োজন তাহলে অবশ্যই ব্লুবেরি খাবেন। ব্লুবেরির যে গুণাগুণগুলো রয়েছে, তারমধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য একটি গুণ হচ্ছে এটি তারুণ্য ধরে রাখতে বেশ কার্যকর। তো চলুন কেন ব্লুবেরি খাবেন তা বিস্তারিত জেনে নিই।
ত্বক সুন্দর-ফর্সা ও হাড় শক্ত করণে – ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে৷ আর এটি মুখমণ্ডলে বলিরেখা পড়তে বাধা দেয়৷ আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ থাকায় শরীরের হাড় ও পেশি শক্তিশালী করে৷
চর্বি কমাতে ও রক্ত পরিষ্কার করতে – ব্লুবেরিতে আছে পলিফেনল, যা দিনে মাত্র ২০০ গ্রাম খেলে পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখে৷ যারা ওজন কমাতে চান তারা নিশ্চিন্তে ব্লুবেরি খেতে পারেন৷ তথ্যটি জানা যায় অ্যামেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে করা এক গবেষণা থেকে৷
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে – ব্লুবেরিতে ফ্ল্যাভোনিয়েডস এবং ফেনোলিক অ্যাসিড রয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে৷ তাছাড়া কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করতেও সহায়তা করে৷
গুণাগুণ সমূহ – ব্লুবেরি খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল ৷ এটি রক্তে চর্বির মাত্রা কমিয়ে বিভিন্ন ভাইরাসের সংক্রমণ দমন করার ক্ষমতা রাখে৷ ব্লুবেরিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা তারুণ্য ধরে রাখতে বিশেষভাবে সহায়তা করে এবং স্মরণশক্তিকে আরো শক্তিশালী করে৷
পাতা – অন্যদিকে ব্লুবেরির পাতা শরীরের জয়েন্টের ব্যথা বা বিভিন্ন বাতের ব্যথা উপশম করে৷
আঁশ সমৃদ্ধ ব্লুবেরি – ফাইবার বা আঁশ সমৃদ্ধ ব্লুবেরি পেটের নানা সমস্যা বা গোলমাল দূর করে, বিশেষ করে শুকনো ফলের ট্যানিন ডাইরিয়ায় বিশেষ উপকারী৷
বিভিন্ন প্রসাধনী – প্রসাধনীতেও ব্লুবেরি নির্যাস ব্যবহার করা হয়৷ ব্লুবেরির ক্রিম, সাবান ইত্যাদি পাওয়া যায় বাজারে৷ ত্বকচর্চায় অনেকে দই, মধু এবং ব্লুবেরি একসাথে মিশিয়ে ঘরেই মাস্ক তৈরি করে ব্যবহার করেন৷
মনিকা সরকার
সহকারী অধ্যাপক। খাদ্য ও পুষ্টি ইউনিট
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৬টা
(শনি, সোম, বুধ)
medicalbd সাস্থের সকল খবর।
