
জাহাঙ্গীর আলম ভূঁইয়া, তাহিরপুর-সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এক ভুয়া ডাক্তার কে ১০হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্ত ভুয়া ডাক্তার বাদাঘাট বাজারের মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান। ভ্রামমান্য আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রিট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬আগষ্ট) বিকালে উপজেলা বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের অভিযোন পরিচালনা করেন। এসময় কলেজ রোডে অবস্থিত মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান ওরফে (রহমান ডাক্তার) দোকানে গিয়ে দেখেন এলাকায় সংঘর্ষ পুলিশ কেস কয়েক জন মাথা ফাটা রোগীকে নিজে সেলাই করছে। পরে তার ডাক্তারের সাটির্ফিকেট আছে না জানতে চাইলে অপরাগতা প্রকাশ করে।
পরে ভ্রাম্যমান আদালত তাকে ১০হাজার টাকা জরিমানা করেন এবং তার ডাক্তার লেখা (বিভিন্ন রোগে অভিজ্ঞ ডাক্তার উল্লেখিত) সাইন বোডটি বাদাঘাট ক্যাম্পে নিয়ে যায়। এছাড়াও বাদাঘাট বাজারের সব দোকান মালিক ও পল্লী চিকিৎসকসহ সবাইকে সর্তক করেন।
এছাড়াও ঐ ভুয়া ডাক্তারের বিষয়ে বাজারের বিভিন্ন দোকানিগন জানায়, এক সময় বাদাঘাট বাজারের ডাক্তার আব্দুস ছালাম(অবসর প্রাপ্ত্য)এর কর্মচারী ছিল প্রায় ১২বাছর। এর পর সে নিজেই ফার্মেসী দিয়ে ডাক্তার সাইন বোর্ড দোকানের সামনে ঝুলিয়ে ডাক্তারি করছিল বাজারে র্দীঘদিন। জরিমানর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রিট ও তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূনেন্দ্র দেব। তিনি বলেন, কোন অন্যায় কারীকে কোন ছাড় দেওয়া হবে না। এছাড়াও সবাইকে নিয়ে ঈদেরপর বসব কার কি দায়িত্ব আছে।
medicalbd সাস্থের সকল খবর।
