
এম.পলাশ শরীফ, মেডিকেল বিডি প্রতিনিধি: এবার কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হবে।’ আগামী ৭ এপ্রিল থেকে ৫ দিন ব্যাপী বাগেরহাট জেলা ব্যাপী সকল পৌরসভা ও ইউনিয়নে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।’ এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান’ বিষয়ক পৃথক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোশারেফ হোসেন ও ডা. মোঃ মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: পুলক দেবনাথ। স্বাগত বক্তব্য দেন, এমডিভি প্রোগ্রামের কনসালটেন্ট ডা: রাশেদ আলী শাহ ও কর্মসূচীর সমন্বয়ক দিপংকর মন্ডল।
এ সময় আরও বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক বিভাস রায়, এমডিভি সুপারভাইজার হজরত আলী, আসাদুজ্জামান প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও টিকা কর্মসূচির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।” সভায় জানানো হয়, বাগেরহাট জেলার ৭৫ টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৩ টি করে এবং পৌরসভায় ৫ থেকে ১০টি টীম কাজ করবে। প্রত্যেক টিমে ৫জন সদস্য থাকবে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূল করার লক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রন ও নির্মূল কর্মসূচীর আওতায় এ কার্যক্রম শুরু হচ্ছে।’
medicalbd সাস্থের সকল খবর।
