ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আগামী ৯ ফেব্রুয়ারি (২০১৯) সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রং-এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এই ক্যাম্পেইন সম্পর্কে বলেন, এই ক্যাপসুল শিশুদের জন্য পুরোপুরি নিরাপদ ও শিশু স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না । স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশে একযোগে শুরু করবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এ ৬ মাস বয়স থেকে শুরু করে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি নীল রং এর এবং লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় আড়াই কোটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও দুর্গম এলাকাগুলোতেও ভিটামিন এ ক্যম্পসুল খাওয়ানো হবে। তার জন্য আমরা বাড়তি চারদিন কাজ করবো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*