
আগামী শনিবারের (১৯ জানুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে । আজ বৃহস্পতিবার জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘ক্যাম্পেইনের তারিখ পরবর্তীতে জানানো হবে।’
পূর্ব ঘোষিত সময় অনুসারে, আগামী শনিবার ১৯ জানুয়ারি সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।
তাছাড়াও এই কর্মসূচিতে ছয় থেকে এগার মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বার থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতাও হতে পারে। আর এ থেকে শিশুদের রক্ষা করতেই মূলত ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
medicalbd সাস্থের সকল খবর।
