দেশের প্রতিটি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে ।আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।   স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে যতো দ্রুত সম্ভব । এবং এরই সাথে শেষ করা হবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াও।

এছাড়াও তিনি  বলেন জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে কিডনি বিভাগ খোলা হবে। প্রতিটি গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা হবে। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বাস্থ্যসেবার মান নিয়ে তিনি বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জে। আর এজন্যই স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে শ্রীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*