
জিয়া পরিবারের দুঃসময়ের বন্ধু নোয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা: দোলন
মোহাম্মদ আলাউদ্দিন, নোয়াখালী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ডাক্তার, বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাজহারুল ইসলাম দোলন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ ২৭০ নোয়াখালী ৩ বেগমগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি। সবার সহযোগীতা ও দোয়া প্রার্থী।
অধ্যাপক ডাঃ কাজী মাহজারুল ইসলাম দোলন (এমবিবিএস, এমএস অর্থোঃ)একজন হাড়ভাঙ্গা বিশেষজ্ঞ। তিনি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
মনোনয়ন পাওয়ারর পর তিনি বলেন, আমি চাই আগামী নেতৃত্বে তরুন প্রার্থীদের হাত ধরে বিএনপি তথা ধানের শীষ এগিয়ে যাবে এবং তরুন চিকিৎসক গণই নেতৃত্ব দেবে। তাই আমি একজন চিকিৎসক ও তরুন সম্ভাব্য প্রার্থী হিসেবে নোয়াখালী-৩ আসনের সাধারণ মানুষের সেবা করতে চাই। কারন আগামীতে তারেক জিয়ার নেতৃত্বের পাশাপাশি মেধাবী চিকিৎসকগণ ও দেশের নেতৃত্ব দিবে। আমি ছাত্র রাজনীতি থেকে দলের সাথে জড়িত। দল যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়, তাহলে নোয়াখালী-৩ আসনকে একটি আদর্শ এলাকা হিসাবে গড়ে তুলবো।
১/১১ এর সময় যখন দেশ নায়ক তারেক রহমান এর উপর অমানবিক অত্যাচার নেমে এসেছিল অনেকে পালিয়ে গিয়েছিল, আবার অনেকেই দেখে না দেখার ভান করে ছিল, কিন্তু ব্যতিক্রম ছিল ডাঃ দোলন তিনি নিজের জিবন এবং ক্যারিয়ার এর কথা চিন্তা বাদ দিয়ে দেশ নায়ককে আগলে রেখেছিলেন এবং চিকিৎসার জন্য প্রানপন লডায় চালিয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে সেই ত্যাগ এর মুল্যায়ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নোয়াখালী ৩ বেগমগঞ্জ এর মানুষের অধিকার আদায় হোক, জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় হোক।
medicalbd সাস্থের সকল খবর।
