
ঘাড় ব্যথায় ভুগছেন? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
ব্যায়াম ১
ঘাড় সোজা করে সামনের দিকে তাকান। এবার বাম হাত বাম কাঁধের ওপর রাখুন। ডান হাত মাথার উপর দিয়ে ঘুরিয়ে বাম কানের ওপর রাখুন। এবার ধীরে ধীরে ডান হাতের চাপ প্রয়োগ করে মাথা ডান পাশে হেলিয়ে দিন। ১০ সেকেন্ড ধরে রাখুন, এরপর ঘাড় সোজা করে নিন। একইভাবে বাম পাশ করুন। এবারে ৪-৫ বার করুন।
ব্যায়াম ২
ঘাড় সোজা করে সামনের দিকে তাকান। এবার বাম হাত বাম কাঁধের ওপর রাখুন। ডান হাত মাথার উপর দিয়ে ঘুরিয়ে বাম কানের ওপর রাখুন। এবার ধীরে ধীরে ডান হাতের চাপ প্রয়োগ করে মাথা ডান পাশে হেলিয়ে দিন। ১০ সেকেন্ড ধরে রাখুন, এরপর ঘাড় সোজা করে নিন। একইভাবে বাম পাশ করুন। এবারে ৪-৫ বার করুন।
ব্যায়াম ৩
একটি পেন্সিল বা কলম নিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরুন। এবার এই অবস্থাতেই বাতাসে অর্থাৎ আপনার মুখের সামনেই শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে লেখার চেষ্টা করুন। নিজের নাম, ঠিকানা ইত্যাদিসহ যা মন চায় লিখুন। এতে করে ঘাড়ের পেশীগুলোর বেশ ভালো ব্যায়াম হয়ে যাবে। তবে প্রথম দিনেই অনেক বেশি করবেন না। ১/২ মিনিট করুন। এভাবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠলে লেখার মাত্রা বাড়ান। এই ব্যায়ামগুলো করার অভ্যাস রাখলে যন্ত্রণাদায়ক ঘাড় ব্যথা এড়িয়ে যেতে পারবেন অনায়াসেই। এবং সেই সাথে সঠিক শোয়া বসার অভ্যাস আয়ত্ত করুন।
ব্যায়াম ৪
প্রতিদিন গোসলের সময় পানির ধারায় দাড়িয়ে একটি কাজ করুন। ঠাণ্ডা পানি দিয়ে থুঁতনির অংশ ম্যাসেজ করতে থাকুন। চাইলে মাঝে গরম পানি দিয়েও ম্যাসেজ করতে পারেন। তবে মনে রাখবেন শুরু এবং শেষে ম্যাসেজ করবেন ঠাণ্ডা পানি দিয়েই। দিনে মাত্র ১ বার করে এই ব্যায়াম করলে বেশ ভালো ফলাফল পাবেন। তবে এর চাইতে বেশি ব্যায়াম করতে যাবেন না ঘাড়ের জন্য। কারণ অতিরিক্ত ব্যায়ামের ফলে ঘাড়ের চামড়ায় বলিরেখা পড়ে যেতে পারেন।
মেডিকেলবিডি ডট ইনফো (www.medicalbd.info) প্রচারিত সকল তথ্য সমসাময়িক বিজ্ঞানসম্মত উৎস/ সরাসরি ডাক্তার থেকে সংগৃহিত এবং এসকল তথ্য কোন অবস্থাতেই সরাসরি রোগ নির্ণয় বা চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে প্রকাশিত নয়। জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি মেডিকেলবিডি ডট ইনফো (www.medicalbd.info) লক্ষ্য।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
