১. আকস্মিক পেশি সংকোচন (spasticity)
২. বিষম অঙ্গ সঞ্চালন/উদ্শ্যেবিহীন অঙ্গভঙ্গি (Athetosis)
৩. পেশিগুলো অসমক্রিয়া (Ataxia)
৪. অনিয়ন্ত্রিত পেশি সঞ্চালন (In voluntary muscular movements)
৫. অসমন্বিত পেশি সঞ্চালন (In-coordinated muscular movements)
৬. পেশি শক্ত ও দৃঢ় হয়ে থাকা (Rigidity of muscles)
৭. পেশি ঢিল ও নরম হয়ে থাকা (Flaccidity of muscles)
৮. বিভিন্ন অঙ্গে বিভিন্ন অবস্থা অথবা সম্মিলিত (Combined) উপসর্গগুলো থাকতে পারে। মাংসপেশিগুলো স্থিরভাবে শক্ত ও সংকোচিত অবস্থায় থাকার ফলে এবং মাসংপেশির অস্বাভাবিক, অসম ও অনৈচ্ছিক সঞ্চালনের ফলে সাধারণত নিম্নলিখিত বিকৃতিগুলো দেখা দিতে পারে-
ঘাড় ও মাথার অবস্থান ও বিকৃতিঃ
১. মাথা ও ঘাড় পার্শ্বে, পেছনে, সামনের দিকে বাঁকা অথবা ঘুরে থাকতে পারে।
২. মাথা ও ঘাড় অনৈচ্ছিক ও অনিয়ন্ত্রিতভাবে সঞ্চালিত হতে পারে।
৩. মাথা ভার/ওজন বহন করার জন্য ঘাড়ের ক্ষমতা হ্রাস পেতে পারে।
৪. মুখমন্ডলের বিকৃতি ঘটতে পারে এবং চাহনি অস্বাভাবিক হতে পারে।
উর্ধাঙ্গের বিকৃতিঃ
১. কাঁধ দেহ কান্ডের দিকে–ভেতরের দিকে ঘুরে থাকতে পারে। (Adduction and internal rotation)
২. কনুই-ভাঁজ হয়ে থাকে (Flexion)
৩. অগ্রবাহু-নিচের দিকে (Pronation)
৪. কব্জি ও আঙ্গুল-বিভিন্ন অবস্থানে ভাঁজ, বাঁকা ও ঘুরে থাকে (Flexion and rotation in different positions)
৫. বৃদ্ধাঙ্গুল-হাতের তালুর দিকে ভাঁজ (Thumb flexed) হয়ে থাকে।
নিন্মাঙ্গের বিকৃতিঃ
১. নিন্মাঙ্গ আড়াআড়িভাবে থাকা (Scissors gait)
২. উরু সন্ধি (Hip Joint) ভাঁজ ও ভেতরের দিকে ঘুরে থাক (Flexion, adduction and internal rotation)
৩. হাঁটু-ভাঁজ (Flexion)থাকে।
৪. পা ও আঙ্গুলে বিভিন্ন ধরনের বিকৃতি থাকতে পারে। (various deformities) চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার জন্য নিৃলিখিত নীতিমালা গ্রহণ করা যেতে পারে।
৫. জটিল ধরনের পঙ্গু ও নির্বদ্ধিতাগ্রস্ত রোগীকে প্রাতিষ্ঠানিকভাবে পুনর্বাসন কেন্দ্রে দলগত চিকিৎসা ও প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসা করা উচিত। অতি আদরের সঙ্গে ও যত্ন সহকারে চিকিৎসা করতে হবে নতুবা ক্রুটিপূর্ণ মস্তিষ্ক-নিয়ন্ত্রিত মাংসপেশির কাজ স্বাভাবিকীকরণ কঠিন হবে এবং প্রশিক্ষণের সময় রোগীর কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাবে না। এ ধরনের রোগীর সঙ্গে রাগ করলে ভালোর চেয়ে মন্দ বেশি হয়।
৬. প্রয়োজন হলে মনস্তাত্তিক প্রশিক্ষণ
৭. কথা বলা প্রশিক্ষণ
৮. ব্যায়াম দ্বারা মাংসপেশির ক্রিয়া স্বাভাবিকীকরণ প্রশিক্ষণ।
৯. প্রতিবন্ধী সহায়ক ও উপকরণের ব্যবস্থা করতে হবে-বিকৃতি প্রতিরোধ, অঙ্গের দৃঢ়তা, অনৈচ্ছিক ও উদ্দেশ্যবিহীন অঙ্গ সঞ্চালন
১০. হ্রাস করা এবং অদূর ভবিষ্যতে শল্য চিকিৎসকের প্রয়োজনীয়তা ও সফলতা মূল্যায়ন।
১১. শল্য চিকিৎসা-বিকৃতি প্রতিরোধ ও সংশোধন করার জন্য।
১২. পুনর্বাসনের সব পদ্ধতির সম্মিলিত প্রচেষ্টা। গুরু মস্তিষ্কের পক্ষাঘাত রোগীর পুনর্বাসন ও ব্যায়াম
১৩. প্রথমেই পুনর্বাসন কর্মপদ্ধাতি নির্ধারণ করতে হবে।
১৪. প্রাথমিক, মৌলিক ও ভিত্তিমূলক অঙ্গ সঞ্চলন প্রশিক্ষণ দিতে হবে।
১৫. ধীরভাবে অঙ্গগুলোকে ব্যায়াম দ্বারা প্রশিক্ষিত করে কর্ম উপযোগী করতে হবে। যদি বুদ্ধিবৃত্তি স্বাভাবিক বা প্রখর থাকে তাহলে
১৬. রোগীকে পুনর্বাসন করা সহজসাধ্য হয়।
১৭. রোগীসহ পুনর্বাসেনর সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ধৈর্য ও পরিশ্রম অত্যান্ত প্রযোজন।
১৮. স্মরণ রাখতে হবে এ ধরনের রোগীর পুনর্বাসন সময়সাপেক্ষ এবং সব বিকৃতির পূর্ণ সংশোধন করা সম্বভ নাও হতে পারে।
১৯. মাংসপেশির ব্যায়ম ও অঙ্গের প্রশিক্ষণ ফিজিওথিরাপিষ্ট দ্বারা বা তাদের তত্বাবধানে করতে হবে।
২০. প্রতিবন্ধী সহায়ক উপকরণে ব্যবস্থা, উপকরণের পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কার সুনিশ্চিত করতে হবে প্রয়োজন ও অগ্রগতির মূল্যায়নের ওপর ভিত্তি করে। প্রাথমিক ব্যায়াম ও প্রশিক্ষণ।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

