হেপাটাইটিস নির্মূলে অগণিত অজানা রোগীর খোঁজে

হেপাটাইটিস নির্মূলে অগণিত অজানা রোগীর খোঁজে

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৮ উপলক্ষে গত ৪ই আগষ্ট ‘ডেভ কেয়ার ফাউন্ডেশনের’ উদ্দ্যোগে আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামে ‘সু-স্বাস্থ্যা’ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ জুলাই ছিল বিশ্ব হেপাটাইটিস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল Find the missing millions হেপাটাইটিস নির্মূলে অগণিত অজানা রোগীর খোঁজে।

অর্থাৎ যারা এখনো এ বিষয়ে সচেতন নয় তাদের মধ্যে সচেতনতা, আক্রান্ত হলে সঠিক চিকিৎসার মাধ্যমে প্রতিকার এর ব্যবস্থা করা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া বার কাউন্সিলের সভাপতি এডভোকেট দীপক কুমার শীল।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাঃ এম এ ফয়েজ।
সরকারী ইপিআই কর্মসুচি অনুসারে যথাসময়ে টিকা দেওয়ার পরামর্শ ও সু-স্বাস্থ্যাকর পানি পান করার পরামর্শ প্রদান করা হয়েছে।

এছাড়া হেপাটাইটিস ‘বি’ ও সি এর ভয়াবহতা সমূহ বিশেষ করে ভাইরাস হেপাটাইটিস জনিত দীর্ঘ মেয়াদী হেপাটাইটিস লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার নিয়ে আলোচনা ও প্রতিরোধের সঠিক চিকিৎসা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন ডেভ কেয়ার ফাউন্ডেশন চেয়ারপার্সন অধ্যাপক ড. জয়নাব বেগম।

আরও পড়ুন: জেনে নিন কারা রক্তদান করত পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*