
রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
মুরাদ হোসেন, রাবি: বিশ্বে ফার্মেসী পেশায় নিয়োজিত সকল ফার্মাসিস্টদের কাজের স্বীকৃতি ও সাধারণ মানুষকে ঔষধ বিষয়ে সচেতন করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ দিবসটি উদযাপন করে।
এবারে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ”নিরাপদ ও কার্যকরী ঔষধ নিশ্বিত করা”। নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে তারা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড.এম.এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন থেকে বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি ক্যাম্পাসের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিলিত হয়।পরে
ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. আশিক মোসাদ্দেক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. এম.খলিলুর রহমান। এ সময় নিরাপদ ও কার্যকরী ঔষধ নিশ্চিত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডেল ফার্মেসী স্থাপনসহ তিনটি দাবি জানানো হয়।দাবিগুলো হল: কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ও হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ প্রধান, একটি পূর্নাঙ্গ ফার্মেসী অনুষদ প্রতিষ্ঠা। মেডিকেলবিডি /এএনবি/ ২৫ সেপ্টেম্বর, ২০১৯
medicalbd সাস্থের সকল খবর।
