মলত্যাগের সমস্যা একটি অতি সাধারন সমস্যা। প্রত্যেকেই কোন না কোন সময় মলত্যাগের সমস্যায় ভুগে থাকেন। কখনো হয়ে পড়ে কোষ্ঠকাঠিন্য, কখনো অনিয়মিত ,কখনো ডায়রিয়া আমাশয়; মলত্যাগে ব্যাথা, কাল মল, ইত্যাদি। দুর্ভাগ্যবশত বেশীরভাগ মানুষেরই মলের সমস্যা, যেমন- রক্ত যাওয়াসহ আরও কিছু সমস্যা পাইলস বলে ধরে নেন।কিন্তু পাইলস ছাড়া আরও অনেক কারনে মলত্যাগের সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম হল রেক্টাল ক্যানসার (পায়ুপথের ক্যানসার) । এটি মরণ ব্যাধি হলেও একটু সচেতন হলে প্রাথমিক পর্যায়ে রোগটি নির্ণয় করা যায় এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা যায়। সাধারণত ৪০ বছর বয়সের পর এই রোগ দেখা দেয়। লক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হলো-মলের সঙ্গে রক্ত বা কাল মল আসতে পারে। মলের সাথে মিউকাস বা আম যেতে পারে, রোগীর মলত্যাগের অভ্যাস বদলে যেতে পারে, যেমন আগে একবার মল ত্যাগ করা হলেও এখন কয়েকবার হয়, একবার পাতলা একবার কষা মল হতে পারে, কোষ্ট পরিস্কার না হতে পারে, রোগী টয়লেট থেকে আসার পর আবার টয়লেটে যায়। কিন্তু কোন মল আসে না তল পেট চিপেচিপে ব্যথা হতে পারে ইত্যাদি। এসব হলে একেবারেই দেরী না করে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে। কারন কোলন ও রেক্টাল ক্যানসার অর্থাৎ অন্ত্র ও পায়ুপথের ক্যানসার প্রাথমিক পর্যায়ে সম্পর্ন নিরাময় যোগ্য।কিন্তু দেরী হলে তেমন কিছু করার থাকে না।বলা যায় আমরা বসে থাকলেও ক্যানসার বসে থাকে না। সময় এবং নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, তেমনি শরীরের মধ্যে রোগ থাকলে তা ক্রমে বাড়তেই থাকে। তাই মলত্যাগের সময় কোন ধরনের সমস্যা অনুভূত হলে চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন।
আরও পড়ুনঃ কোলন ক্যান্সার রোধে সচেতন হোন।
অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

