
বরগুনায় ৫০ শয্যা হাসপাতাল উন্নীত করার দাবিতে মানববন্ধন
মো: মেহেদী হাসান, বরগুনা: বরগুনার তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সচেতন নাগরিক সমাজের উদ্দোগে সকাল ১০টায় তালতলী বাজারের সদর রোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালতলী বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জনাব আলতাফ হোসেন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান, শিক্ষা ও মানবকল্যাণ বিষায়ক সম্পাদক নুর-ই আলম সুমন,উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব তপু জোমাদ্দার তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব হারুন আর-রশিদ, তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল, তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ জনাব হারুন আর রশিদ প্রমুখ।
মানববন্ধন আরো উপস্তিত ছিলেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৌতিক ও সাংবাদিকবৃন্দরা। উক্ত মানববন্ধনে হাসপাতালে সব সমস্যা নিরসন করে চিকিৎসা সেবার মনোন্নয়নের দাবি জানান বক্তারা। মেডিকেলবিডি/এএনবি/২৫ সেপ্টেম্বর, ২০১৯
medicalbd সাস্থের সকল খবর।
