পাইলস এর অপারেশন নিয়ে বিভ্রান্তির শেষ নেই। অনেকে বছরের পর বছর পাইলস এর যন্ত্রনায় ভূগছেন, অনেকের রক্ত যেতে যেতে রক্ত শুন্য হয়ে গেছেন, কিংবা ভাল মন্দ কিছু খান না, বিয়ে বাড়ীতে যান না, কারন এতে পাইলস এর প্রকোপ বেড়ে যায়। কিন্তু এত কিছুর পরও যদি তাকে পাইলস এর অপারেশনের কথা বলা হয় তাহলে আৎকে উঠেন।তারা কোন ভাবেই অপারেশন করতে চান না,তারা বলেন,ডাক্তার সাহেব এর যে কোন চিকিৎসা দিন, অপারেশনের কথা বলবেন না।
এই অপারেশন ভীতির কারন কি?
কোন কোন রোগী বলেন পাইলস অপারেশন করলে ভাল হয় না, আরও খারাপ হয়, কেউ কেউ বলেন পাইলস এর অপারেশন একবার করলে বার বার করতে হয়, আমার পরিচিত এক রোগীকে তিনবার অপারেশন করতে হয়েছে। কেউ বলেন পাইলস অপারেশন করলে পায়ুপথ নষ্ট হয়ে যায়, পায়খানা করা যায় না, আবার এমন রোগী বলেছেন পাইলস অপারেশন করলে ক্যানসার হয়ে যায়, তার পরিচিত এক রোগীর হয়েছে এসব বক্তব্য সত্য প্রকৃতপক্ষে রোগীদের বক্তব্য আংশিক সত্য। আংশিক সত্য এই কারনে যে, বাংলাদেশের অধিকাংশ পাইলস রোগী (বা পায়ু পথের অন্য রোগ) এখনও সাইনবোর্ড সর্বস্ব ‘পাইলস চিকিৎসালয় ’ নামক হাতুরে চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়, এসব ক্ষেত্রে অসংখ্য রকম জটিলতা যেমন পায়ুপথ সরু হয়ে যাওয়া , পায়ুপথে মল ধরে রাখতে না পারা, তাদের মাধ্যমে বার বার অপারেশন করা ইত্যাদি খুব কমন।
এমনকি আমাদের অনেক ডাক্তারও এই অপারেশন করেন, বিশেষত – যারা এই অপারেশনে প্রশিক্ষিত নন, তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। কিন্তু আমি সম্মানিত রোগীদের নিশ্চয়তা দিতে চাই যে, এসবের কোনটাই সত্য নয়। পাইলস এর অপারেশন সূমহ শতভাগ নিরাপদ। বিশেষত বর্তমানে আমরা লংগো মেশিনের সাহায্যে যে অপারেশন করছি তাতে রোগী অতি দ্রুত প্রায় ব্যাথাহীন ভাবে সুস্থ হয়ে উঠছেন।শর্ত হচ্ছে একটাই একজন ভাল প্রশিক্ষিত কোলোরেকটাল সার্জন এর মাধ্যমে অপারেশন করানো। পায়ুপথ স্থানটি অতি স্পর্শকাতর হওয়ায় যথাযথ অপারেশন না করলে বিভিন্ন সমস্যা হতেই পারে। বর্তমানে বাংলাদেশে এই রোগসূমহের খুব ভাল চিকিৎসা হচ্ছে। বিদেশ থেকেও রোগীরা আমাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। আমাদের হাজার হাজার রোগী বর্তমানে চিকিৎসা নিয়ে দীর্ঘ দিন ধরে সুস্থ আছেন। তাই সম্মানিত রোগীদের বলি সেবা নিন সুস্থ থাকুন।
আরও পড়ুনঃ পাইলস নয় ক্যানসার।
অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

