পাইলস নয় ক্যানসার

পাইলস নয় ক্যানসার

মলত্যাগের সমস্যা একটি অতি সাধারন সমস্যা। সব মানুষই কোন না কোন সময়ই মলত্যাগের সমস্যায় ভোগেন। কখনও কোষ্ঠ কাঠিন্য হয়ে পড়ে, কখনও অনিয়মিত, কখনও ডায়রিয়া, আমাশয়, মলত্যাগে ব্যাথা, রক্ত যাওয়া, কালো মল ইত্যাদি। দূর্ভাগ্য বশত অধিকাংশ লোক মলের সমস্যা যেমন- রক্ত যাওয়া ইত্যাদিকে পাইলস বলে মনে করেন। কিন্তু পাইলস ছাড়াও আরও অনেক কারনে মলত্যাগের সমস্যা হতে পারে তারমধ্যে অন্যতম হচ্ছে রেকটাল ক্যানসার (বা পায়ুপথের ক্যানসার)। রেকটাল ক্যানসার মরন রোগ হলেও যথেষ্ঠ সচেতন হলে প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয় করা যায়। সে ক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে পুরোপুরি সুস্থ্য করে তোলা যায়। আমার অনেক ক্যানসার রোগী বর্তমানে সম্পূর্ন সুস্থ্য আছে যথাযথ চিকিৎসার মাধ্যমে।

প্রশ্ন হচ্ছে রেকটাল ক্যানসার এর লক্ষন গুলো কি কি?

রেকটাল ক্যানসার এর লক্ষন গুলো হচ্ছে-এটি সাধারনত ৪০ বছর বয়সের পরে দেখা দেয়, মলের সাথে রক্ত বা কালো মল হতে পারে। মলের সাথে মিউকাস বা আম যেতে পারে, রোগীর মলত্যাগের অভ্যাস বদলে যেতে পারে, যেমন আগে একবার হতো এখন কয়েকবার হয়, একবার পাতলা একবার কষা মল হতে পারে, কোষ্ঠ পরিষ্কার না হতে পারে, রোগী টয়েলেট থেকে আসার পর আবার টয়েলেটে যায় কিন্তু কোন মল আসে না, তলপেট চিপেচিপে ব্যাথা হতে পারে ইত্যাদি। এসব হলে একেবারেই বিলম্ব না করে একজন কোলোরেকটাল সার্জন এর শরনাপন্ন হতে হবে। কারন কোলন ও রেকটাল ক্যানসার অর্থাৎ অন্ত্র ও পায়ুপথের ক্যানসার প্রাথমিক পর্য্যায়ে সম্পূর্ন নিরাময় যোগ্য। কিন্তু দেরী হলে তেমন কিছু করার থাকে না। আমি বলি – আমরা বসে থাকলেও ক্যানসার বসে থাকে না। সময় ও স্রোত যেমন কারও জন্য অপেক্ষা করে থাকে না,  তেমনি শরীরের মধ্যে রোগ তাদের মত অগ্রসর হতে থাকে। তাই বিলম্ব এ ক্ষেত্রে মারাত্বক হতে পারে। তাই মলত্যাগের সময় উপরোক্ত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন এবং সুস্থ্য থাকুন।

আরও পড়ুনঃ পায়ুপথের চুলকানি আর নয়।

অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*