নিষ্প্রাণ, অনুজ্জ্বল, তেলতেলে চুলের সমস্যা অনেকেরই। সাথে তো চুল পরে যাবার সমস্যা আছেই। অনেক দামী দামী হেয়ার প্রোডাক্ট দিয়েও যেন এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে কী করবেন ? নিয়ে এলাম ঝলমলে সিল্কি চুল পাবার একটি দারুণ ফর্মুলা। এই পদ্ধতিতে মাত্র ২০ মিনিটে আপনার চুল হবে উজ্জ্বল! সাথে চুল পড়াও কমে যাবে অর্ধেক! চলুন জেনে নিই বিস্তারিত।
যা যা লাগবে
পাকা পেঁপে পরিমাণ অনুযায়ী
টক দই ২ টেবিল চামচ
প্রণালি
– পাকা পেঁপে, দই ও সামান্য পানি দিয়ে একদম মসৃণ পেস্ট বানিয়ে নিন।
– চুলকে পানি দিয়ে হালকা ভিজিয়ে নিন।
– এই ভেজা চুলে পেঁপের মিশ্রণ মাখুন।
– মাথায় একটি তোয়ালে পেঁচিয়ে ৩০ মিনিট রাখুন।
– পানি দিয়ে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন।
– সপ্তাহে ২/৩ বার করুন। এটার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
পেঁপের মধ্যকার এনজাইম আপনার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনবে ও চুল ভেঙে ঝরে পড়া রোধ করবে। ফলে কার্যত আপনার চুল পড়ার হার অনেকখানি কমে যাবে।
medicalbd সাস্থের সকল খবর।

