প্রাথমিক গবেষনায় দেখা গেছে, নিয়মিত ঘুম না হওয়ার কারণে ব্রেস্ট ক্যান্সারসহ আরো অনেক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।নিয়মতি ঘুম কম হলে আপনার ওজন বেড়ে যেতে থাকে।
গবেষণায় দেখা গেছে, এ ধরনের ঘুম না হওয়ার পিছনে অনেক কারণের একটি হচ্ছে খাবার-দাবার। অতিরিক্ত ক্যালরিযুক্ত বা অতিরিক্ত শর্করাসমৃদ্ধ খাবার খেলে বা অস্বাস্থ্যকর খাবার খেলে এ ধরনের সমস্যা হতে পারে।
নিয়মিত না ঘুমালে
১. ষ্ট্রোকের ঝুঁকি বাড়ে ৪ গুন ।
২. মোটা হওয়ার ঝুঁকি বাড়ে ।
৩. ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ।
৪. হৃদরোগের আশঙ্কা বাড়ে ।
৫. শুক্রাণুর উৎপাদন কমে ।
৬. মৃত্যুঝুকি বাড়ে।
৭. ১৭৪১ জন নারী এবং পুরুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যারা ১০ থেকে ১৪ বছর ধরে ছয় ঘন্টারও কম ঘুমায় তাদের মধ্যে মারাত্মক ধরনের মৃত্যুহার বেশি থাকে।
একরাত না ঘুমালে
১. ক্ষুধা বেড়ে যায়।
২. দুর্ঘটনার আশঙ্কা।
৩. চেহারা নষ্ট হয়।
৪. ঠান্ডা লাগার আশঙ্কা বাড়ে।
৫. ব্রেইন টিস্যু নষ্ট হতে থাকে।
৬. অল্পতে ইমোশনাল হয়ে যান।
৭. স্মৃতিশক্তি কমতে থাকে।
৮. ১৫ জন মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে মাত্র এক রাত ঘুম না হলেই ব্রেইনের টিস্যুর ক্ষয় হতে শুরু হয়।
medicalbd সাস্থের সকল খবর।

