মুখে ত্বকে হওয়া ছোট ছোট কালো দাগ দূর করার উপায়।

মুখে ত্বকে হওয়া ছোট ছোট কালো দাগ দূর করার উপায়।

আমাদের অনেক সময় মুখে ছোট ছোট তিল দেখা যায়। একসময় ইহা স্থায়ী হয়ে যায় এবং ত্বকে দাগের সৃষ্টি করে। ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। হোম রেমেডিস ব্যবহার করে প্রাকৃতিক উপাদানের দারা ত্বকের তিল দূর করা সম্ভব।

লেবুর রস

ত্বকের অনাকাঙ্ক্ষিত কালো ছোট ছোট তিল দূর করতে লেবুর রস খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা এই সমস্যার সহজেই সমাধান করে। একটি তুলার বলে লেবুর রস নিয়ে তিলের ওপর লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই সপ্তাহ প্রতিদিন এই উপাদানটি ব্যবহার করুন। দেখবেন, তিল একেবারেই দূর হয়ে যাবে।

আলু

আলু ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক টানা কয়েকদিন ব্যবহার করুন। দেখবেন মুখের তিল একেবারেই দূর হয়ে যাবে।

পেঁয়াজ

প্রথমে একটি পেঁয়াজ ব্লেন্ড করে এর রস বের করে নিন। একটি তুলার বলে এই রস নিয়ে তিলের ওপর লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই উপাদানটি অনেক দ্রুত মুখের তিল দূর করতে সাহায্য করে। পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন তাতে ভালো উপকার পাবেন।

টকদই

পুরো মুখে টকদই লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা চার সপ্তাহ প্রতিদিন দুবার টকদই মুখে লাগান। দেখবেন, আপনার ত্বকের তিল দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বলও হবে।

তাছাড়া যা যা করতে পারেন :

১. প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন।

২. কাঁচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন।

৩. হালকা গরম মধু ব্যবহার করতে পারেন।

৪. অতিরিক্ত তিল অপসারণে লেবুর রস অনেক উপকারী একটি উপাদান।

৫. বিভিন্ন ফলের প্যাক ব্যবহার করতে পারেন।

৬. চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন।

৭. কাঁচা হলুদ ও তিলের গুড়ার পেস্ট ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ ত্বক সমস্যার সমাধান।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*