
চট্টগ্রামের সকল বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট চেম্বারসহ অন্যান্য চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের ধমর্ঘট ঘোষণা করেছে।
আজ রোববার ৮-ই জুলাই দুপুরের দিকে বেসরকারি চিকিৎসা সমিতির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের কথা জানানো হয়। গণমাধ্যম কর্মীদের (সাংবাদিক) কর্তৃক বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানের উপর নগ্ন হামলার প্রতিবাদে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
উক্ত ধর্মঘট সমর্থন পূর্বক, ঘটনার সাথে একাত্মতা ঘোষণা করে “বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার এসোসিএশন” এর সকল প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
medicalbd সাস্থের সকল খবর।
