পায়ুপথে মলের সঙ্গে রক্ত গেলে প্রায় সবাই সেটাকে পাইলসের লক্ষন বলে মনে করেন। কিন্তু পাইলস ছাড়াও এনাল ফিসার (গেজ), রেকটাল পলিপ, প্রোকটাইটিস সর্বোপরি রেকটাল অর্থাৎ মলাশয়ের ক্যান্সারে মলের সঙ্গে রক্ত যেতে পারে। রেকটাল ক্যান্সারের অনেক রোগী আমাদের কাছে আসেন যারা দীর্ঘদিন ধরে পায়ুপথের সমস্যায় ভুগছিলেন।কিন্তু পাইলস হয়েছে মনে করে তারা বিভিন্ন পাইলস চিকিৎসকের কাছে যান।বিভিন্ন ধরনের ওষুধ খান এবং ব্যবহার করেন। এমন কি কোন কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক ও পাইলস এর চিকিৎসা করেছেন, কারন এসব রোগীদের ক্যান্সার এর সাথে পায়ূপথে পাইলস ও ছিল। এরূপ বিভিন্ন ধরনের চিকিৎসায় রোগীর অনেক সময়ক্ষেপন হয়েছে।
এই সময়ের মধ্যে ক্যান্সার ধীরে ধীরে বড় হয়েছে , আর এডভান্স স্টেজে চলে গেছে।সম্মানিত রোগীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে রেক্টাল কান্সার এর প্রাথমিক পর্যায়ে অনেক ভাল চিকিৎসা আছে। আমাদের অনেক রোগী প্রাথমিক পর্যায়ে চিকিৎসার ফলে আজ ১০ থেকে ১২ বছর সম্পূর্ণ সুস্থ আছেন।কিন্তু দেরি হয়ে গেলে পৃথিবীর কোথাও তেমন চিকিৎসা নেই। আমাদের জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদ তার প্রমান।তাই সম্মানিত রোগীদের বলছি মলের সাথে রক্ত গেলেই সেটাকে পাইলস হয়েছে মনে করে বসে থাকা ঠিক নয়। অšতত একজন উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন তার কি রোগ হয়েছে। এ ভাল থাকার জন্যে তাই সচেতনতার বিকল্প নেই। তাই বলি সচেতন থাকুন , সুস্থ থাকুন।
আরও পড়ুনঃ বিনা অপারেশনে পাইলস এর চিকিৎসা।
অধ্যাপক ডা:এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যানন্ড,ধানমন্ডি ঢাকা
মোবাইল:০১৮৬৫৫৫৫৫১১,০১৬২৬৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

