ব্রেনের এস.এ নোড (সাইনো এট্রিয়াল ) থেকে হার্টের ডান এবং বাঁদিকে রাইট এবং লেফট বান্ডেল বাঞ্চের সাহায্যে ইমপালস প্রবাহিত হয়ে প্রতিনিয়ত হার্টকে সঙ্কুচিত ও প্রসারিত করতে থাকে প্রতি মুুহুর্তে। জন্মসূত্রে পাওয়া এই গতিপথ-রাইট বা লেফট বান্ডেল বাঞ্চ যদি কোথাও ছিন্ন হয়ে যায় তাকে রাইট বা লেফট বান্ডেল বাঞ্চ বলা হয়। দুটোর কোনো এশটি যদি সম্পূর্ণ ব্লক না থাকে তবে হার্টের গতির তেমন হেরফের হয় না। কিন্তু কোনো একটি যদি একসাথে বল্ক হয়ে যায়, যাকে বাইফেসিকুলার ব্লক বলা হয়, সেক্ষেত্রে হার্টের গতির পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই অবস্থায় সাধারণত হার্টের গতি কমে যায় বা কষনও অনিয়মিত হয়ে যায়। এই দুটো ক্ষেত্রেই শ্বাসকষ্ট হতে পারে। কায়িক পরিশ্রম ছাড়াই শুয়ে-বসে থাকলেও এই শ্বাসকষ্ট হতে পারে। তাই এক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমার শ্বাসকষ্টের জন্য যে ব্রঙ্কোডায়ালেটার বা ইনহেলার দেওয়া হয়, ইস্কিমিক হার্ট ডিজিজের শ্বাসকষ্টের জন্যে যে করোনারি ডায়ালেটার দেওয়া হয়, এগলোর কোনোটাই এই শ্বাসকষ্ট উপশম করতে পারে না। অ্যান্টিবিটাব্লকারস দিলে সাময়িক উপশম হয়। কিন্তু বারবার হতে থাকলে পেসমেকারই একমাত্র চিকিৎসা।
তাই শ্বাসকষ্টের উৎসটা আসলে কী সেটা না জনলে চিকিৎসা বিভ্রাট হয়ে সমূহ বিপদ হতে পারে। এমনকী মৃত্যুও অস্বাভাবিক নয়।
medicalbd সাস্থের সকল খবর।

