আজকাল আমাদের দেশের মেয়েরা ফ্যাশন নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। পোশাকের সঙ্গে মানানসই হাই হিল জুতা তাদের চাইই চাই। মডেল থেকে শুরু করে সাধারণ মেয়েরা সবাই পরে থাকেন এই হাই হিল। আমাদের দেশে সৌন্দর্যের অন্যতম মাপকাঠি হিসেবে ধরা হয় উচ্চতাকে। তাই জুতার হিলের চাহিদাও বেড়ে গেছে বহুগুন। কিন্তু সৌন্দর্যবর্ধক এই আপাত নিরীহ বস্তুটি সম্পর্কে সতর্ক বাণী দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, হাই হিলে “হাই রিস্ক”! সৌন্দর্য বাড়াতে বেশি উঁচু হিল পরলে হাঁটুর এবং পায়ের ক্ষতি হতে পারে।
হাই হিলে সাময়িক উচ্চতা বাড়বে। কিন্তু পরে চিরকালের জন্য খুঁড়িয়ে হাঁটতে হতে পারে। রিহেব-ফিজিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় অল্পবয়সী রোগী আসছেন। তাদের অনেকেই আসছেন গোড়ালি বা হাঁটুর ব্যথা সাথে নিয়ে।
দেখা যাচ্ছে যে, সব অসুবিধার মূলে সেই জুতার হিল। অস্বাভাবিক উঁচু হিল পরায় গোড়ালি উঁচু হয়ে থাকে। যখন-তখন অনিয়ন্ত্রিতভাবে এদিক-সেদিক বেঁকে যেতে পারে পা। ফলে হাঁটুতে ও গোড়ালিতে অস্বাভাবিক চাপ পড়ে। ক্ষয়ে হয়ে যাচ্ছে হাঁটুর মধ্যকার কার্টিলেজ। অস্টিও-আর্থ্রাইটিস দেখা দিচ্ছে এর কারণে। সাথে গোড়ালিও হচ্ছে ক্ষতির সম্মুখীন।
গোড়ালি, হাঁটু ও কোমর ঠিক রাখতে মেয়েদের জন্য জুতা বা ব্যাকস্ট্র্যাপ দেওয়া কম হিলের জুতা সব থেকে ভাল। প্রতিদিনের জীবনে হাঁটাহাঁটির ক্ষেত্রে সামান্য উঁচু বা ফ্ল্যাট জুতাই ভাল। কারণ শারীরিক সুস্থ্যতা না থাকলে সৌন্দর্য অধরাই থেকে যাবে। সুতরাং হাই হিল ব্যবহারে সাবধান থাকুন!
medicalbd সাস্থের সকল খবর।

