নখকুনি ও সমস্যা

নখ বৃদ্ধি পাওয়া এবং নখের নিচের মাংসের ভেতর ঢুকে যায় তখন নখের কোণায় প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এটাকে ‘নখের কোনা ওঠা’ বলা হয়। স্থান: পায়ের নখ। কারণ পায়ের নখে ধুলো, বালি, ময়লা, ঘাম, পানি বেশি লাগে। ফলে নখের কোনে ইনফেকশন হয়। ফলে ব্যথার সঙ্গে হলুদ পুঁজও দেখা যায়।

চিকিৎসা: প্রথমিক নখের যে বাড়তি অংশের জন্য ব্যথা হচ্ছে সেই অংশটুকু কেটে ফেলতে হবে। ফলে ব্যথা সঙ্গে সঙ্গে কমে যাবে।নখের কোনায় পুঁজ জমে থাকলে টপিকাল এন্টিবায়োটিক বা ওরাল এন্টিবায়োটিক সেবন করতে হবে। তবে ইনফেকশন হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। হাইড্রোজেন পার অক্সাইড, এন্টিব্যাকটেরিয়াল সাবান, জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে।

নখ সোজাভাবে কাটতে হবে, বাইরে থেকে আসার পর পা ও হাত ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে মুছে ফেলতে হবে, পরিষ্কার জুতা ও মুজা পড়তে হবে, প্রতিদিন গোসলের সময় পায়ের নিচের শক্ত চামড়া পরিষ্কার করতে হবে। তবে দীর্ঘদিন নখের কোনা ওঠা সমস্যায় ভুগে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

ডাঃ আরবী বিনতে আজাদ
এমবিবিএস, পিজিটি, সিএমইউ, ডিএমইউ, জেনারেল মেডিসিন
চেম্বার: ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব,
(১২/১, রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোনঃ- +8801997702001, +8801997702002,
09666774411, 029101369, 0258154875

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*