আমরা অনেকেই এই CBC Test টা সম্পর্কিত কথাটা শুনেছি। অসুখ হলে ডাক্তার এর কাছে যখন যাই, তখন মাঝে মাঝে ডাক্তার আমাদের এই টেস্ট টা করতে বলেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে, কেনো এবং কি জানার জন্য ডাক্তার এই টেস্ট তা করতে বলেন?

মূলত CBC,CP,PBF,BF এক ই ধরনের টেস্ট।
CBC- Complete Blood Count
CP- Complete Count
PBF- Peripheral Blood Film
BF- Blood Film.
CBC কথার বাংলা মানে দ্বারায় সম্পূর্ণ রক্তকনিকা হিসাব করা। এর মানে হচ্ছে, ব্লাড / রক্তের অনেক উপাদান আছে। সেগুলু যে পরিমাণ থাকার কথা, ঠিক সেই পরিমাণ আছে কিনা তা নিরুপন করে এই CBC TEST.
রক্তে মূলত কি কি উপাদান থাকে?
রক্ত মানব দেহের একটি অতীত গুরুত্বপূর্ণ তরল উপাদান যাতে আছে দুটি মুল অংশ
১. Plasma /রক্তরস- 55%
২. Blood cell/রক্তকনিকা- 45%
BLOOD CELL. আবার তিনটি Cell/কোষ দিয়ে তৈরি।
1.RBC
2.WBC
3.PLATELET
CBC টেস্ট এর সময় মূলত এই উপাদান গুলুর সঠিক পরিমান মানুষ এর ব্লাড এ আছে কিনা তা দেখা হয়।
এছাড়া ও CBC Test এ মূলত আরো বেশ কিছু জিনিষ দেখা হয়। আমি সেগুলু নিচে বলছি…..
1.Heamoglobin amount
2. Total RBC count
3.Totall WBC count
4.Totall PLATELET count
5. ESR count
6. Differential WBC count
-Neutrophil %
-Eosinophil %
-Basophil %
-Lymphocyte %
-Monocyte %
7. HCT
8.MCV
9.MCH
10.MCHC
etc……..
CBC Test করতে বলা হলে ব্লাড এর এই উপাদান গুলুর পরিমান বের করা লাগে।
টেস্ট টা কেনো করবেন?
CBC Test মূলত করা হয় সম্পূর্ণ শরীর এর অবস্থা জানার জন্য, রক্তে এর উপাদান গুলু ঠিক আছে কিনা দেখার জন্য। বিভিন্ন রোগ যেগুলি হলে ব্লাড এর উপাদান কমে যায়, সেরকম কিছু হয়েছে কিনা বুঝার জন্য,কাউকে ব্লাড দান করার আগে ইত্যাদি।
এক কথায় বলা যায় প্রায় সকল অসুখ এই প্রথম এই টেস্ট টা ডাক্তার করাতে বলেন।
ডাঃ মোঃ রহমতউল্যাহ (শুভ)
এম. বি. বি. এস
কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব।
পরামর্শ – ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
