সিয়াম সাধনার পবিত্র মাস রমজান আগত প্রায়। সেজন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে রোগীদের জন্যও এই মাস গুরুত্বপূর্ন, বিশেষত যাদের পাইলস বা পায়ুপথের অন্য কোন রোগ থাকে তারা প্রায় চিন্তিত হয়ে পড়েন রমজান মাস আসলে। অনেকেই চিন্তায় পড়ে যান রোজা রাখতে পারবেন কি না, বা আবার অনেকে রোজাই রাখেন না রোগের কারনে, কারন রমজান মাসে পাইলস, ফিসার সহ সকল রোগের প্রকোপ বাড়ে। প্রশ্ন হচ্ছে রমজান মাসে কেন এসব রোগের প্রকোপ বাড়ে ?
কারন হচ্ছে রমযান মাসে আমাদের পানআহার বন্ধ থাকে। অপর দিকে ইফতারের সময় ও সেহেরীর সময় আমরা খাই ভাজা ভূজি আর উচ্চ ক্যালরিযুক্ত ‘ রিচ ফুড ’, যেখানে থাকে মাছ মাংস সহ উচ্চ মানের খাবার। শাক সবজি প্রায়শই থাকে না। আর এই স্বল্প সময়ে এত রিচ ফুড খাওয়ার কারনে নিশ্চিতভাবেই সকলের কিছু না কিছু কোষ্ঠ কাঠিন্য দেখা দেয়, কোষ্ঠ কাঠিন্য হচ্ছে পাইলস সহ পায়ুপথের বিভিন্ন রোগের প্রধান ‘শত্রু ’। তাই রমজানে পাইলস সহ পায়ুপথের সকল রোগ অনেক বেশী হারে দেখা দেয়।
আর যাদের আগে থেকেই পায়ুপথের কোন রোগ আছে তাদের সেই রোগের প্রকোপ অনেক বেড়ে যায়। পাইলস এর অন্যতম উপসর্গ হচ্ছে মলের সাথে টাটকা রক্ত যাওয়া। রমজানে কোষ্ঠ কাঠিন্যের কারনে এই রক্তপাত বেড়ে যায় বা যাদের পূর্বে বন্ধ ছিল তাদের রক্তপাত শুরু হয়। আর শরীর থেকে এভাবে রক্ত গেলে ধর্মীয় নিয়ম অনুসারে রোজা ভেঙ্গে যায়, এছাড়াও মলদ্বারে ব্যাথা বা পাইলস পায়ুপথ দিয়ে বের হয়ে আসার কারনে রোগী খাওয়া দাওয়া ও ঠিকমত করতে পারেন না,ফলে রোজা রাখা কষ্টকর হয়ে যায়। এর থেকে পরিত্রান পাওয়ার উপায় কি ?
উপায় হচ্ছে পুষ্টিকর খাবারের সাথে যথাসম্ভব আঁশ জাতীয় খাবার খাওয়া, যেমন শাক কাঁচা ফলমূল ইত্যাদী। আর যাদের পূর্বে থেকেই পাইলস রোগ আছে তাদের রমজানের পূবের্ই এর চিকিৎসা করে নেওয়া ভাল আর অপারেশন এর প্রয়োজন পড়লে তাও করে নেওয়া ভাল। আধুনিক পদ্ধতিতে পাইলস অপারেশন করলে ৩/৪ দিনেই সম্পর্ন সুস্থ হওয়া সম্ভব। আর রমজানের সময়ও এই জাতীয় সমস্যা দেখা দিলে সাথে সাথে একজন কোলোরেকটাল সার্জন এর পরামর্শ নেওয়া উচিত, তাহলে আশা করা যায় রমজান মাসে সুন্দর ভাবে রোজা সহ অন্যান্য ইবাদত সম্পন্ন করা যাবে। পাইলস বা এ জাতীয় রোগের জন্য রমজানের মত আল্লাহর একটি নেয়ামত থেকে কেউ বঞ্চিত থাকবেন, তা হবে দুভাগ্য জনক।তাই বলি চিকিৎসা নিন, আর সুন্দর ভাবে রমজানের এবাদত বন্দেগী সম্পন্ন করুন।
আরও পড়ুনঃ পাইলস অপারেশন নিয়ে বিভ্রান্তি।
অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

