এনাল ফিসার নিয়ে কিছু কথা

এনাল ফিসার

এনাল ফিসার হচ্ছে এমন একটি রোগ যার কথা সহজে কাউকে বলা যায় না, আবার সহ্যও করা যায় না, রোগী সর্বাক্ষন যন্ত্রনায় অস্থির থাকেন। হাটতে পারেন না, বসতে পারেন না, টয়লেট করতে পারেন না যন্ত্রার ভয়ে। এনাল ফিসার হচ্ছে পায়ুপথের একটি রোগ।

পায়ুপথের সকল রোগকেই সাধারন মানুষ পাইলস মনে করে ,কিন্তু পাইলস ছাড়াও এখানে আরো অনেক ধরনের রোগ হয়, এনাল ফিসার তাদের মধ্যে একটি। এনাল ফিসার কি? খুব সহজ ভাষায় এনাল ফিসার হচ্ছে পায়ুপথ ছিড়ে যাওয়া। সাধারনত প্রবল কোষ্ঠ কাঠিন্য হলে, অথবা যথাযথ প্রকৃয়ায় টয়লেট না করলে শক্ত মল অথবা অতিরিক্ত চাপের কারনে পায়ুপথ একটু খানি ছিড়ে যায়।

লক্ষন: যেহেতু পায়ুপথ অত্যন্ত স্পর্শকাতর এলাকা ছিড়ে যাওয়ার পর মলত্যাগ করলেই তীব্র ব্যাথা শুরু হয়। সেই ব্যাথা কারো আধা ঘন্টা, কারো সারাদিন স্থায়ী হয়। ব্যাথা পিনে খোচা দেওয়ার মত, ছুরি দিয়ে কাটার মত হতে পারে। সে ব্যাথা সারা তলপেটে ও পায়ে ছড়িয়ে যেতে পারে। সাথে চুলকানি ও একধরনের অস্বস্থি হতে পারে। রোগী ব্যাথার ভয়ে টয়লেটে যেতে চান না, ফলে কোষ্ঠ আরো কঠিন হয়ে পড়ে। এবং পরবর্তী মলত্যাগে ব্যাথা আরও বাড়ে।বিষয়টি দুষ্টচক্রের মত চলতে থকে। ব্যাথা ছাড়া অন্য আর একটি উপসর্গ হচ্ছে রক্ত যাওয়া, তবে এনাল

ফিসারে রক্ত বেশী যায় না, সাধারনত: মলের গায়ে লেগে কিংবা টিস্যু পেপারে দেখা যায় দু এক ফোটা রক্ত কমোডেও দেখা যেতে পারে। রক্ত, ব্যাথা ছাড়া পায়ুপথে সামান্য ফোলা বা গেজ, টয়লেট আসতে দেরী হওয়া, ইত্যাদি হতে পারে।

চিকিৎসা: ব্যাথা যতই তীব্র হোক না কেন, এনাল ফিসারের চমৎকার চিকিৎসা আছে। প্রাথমিক পর্য্যায়ে কিছু স্থানিক মলম, মল নরমের ঔষধ ইত্যাদি ব্যাবহার করলে ভাল হয়ে যায়। আর যাদের এসবে হয় না তাদের ছোট অথচ গুরুত্বপূর্ন একটি অপারেশন করতে হয়। এই অপারেশন এত ছোট যে রোগী চাইলে দিনে দিনে বাড়ী চলে যেতে পারেন। যথাযথভাবে এই অপারেশন হলে এই রোগ আর দেখা দেয় না। আমাদের শত শত রোগী অপারেশনের পর পুরোপুরি সুস্থ আছেন। সুতারাং এই অসহনীয় রোগ কে লালন না করে যথাযথ চিকিৎসা নেওয়াই যুক্তিযুক্ত।

আরও পড়ুনঃ এপেন্ডিসাইটিস কি, কাদের হয় ও চিকিৎসা।

অধ্যাপক ডা:এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেক্টাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল:০১৬-২৬-৫৫-৫৫-১১,০১৮-৬৫-৫৫-৫৫-১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*