এপেন্ডিসাইটিস একটি অতি সাধারন রোগ, প্রায় সকলে অল্পবিস্তর এই রোগ সম্পর্কে শুনেছেন। উন্নত বিশ্বে ৭ থেকে ১০ শতাংশ লোক এই রোগে আক্রান্ত হন।
প্রথমেই দেখি এপেন্ডিসাইটিস কি ?
এপেন্ডিসাইটিস হচ্ছে পরিপাকতন্ত্রের শেষের অংশ বৃহদন্ত্রের শরুতে একটি আঙ্গুলের মত ছোট টিউব। সেটি সিকাম নামক একটি অঙ্গ হতে ব্যঙ্গাচির লেজের মত ঝুলে থাকে। সাধারন অবস্থায় এটির তেমন কোন কাজ নেই, কিন্তু মাঝে মধ্যে এটি খুব বিপত্তি ঘটায়, বৃহদান্ত্রে ,যেখানে খাবার পরিপাকের কাজ চলে। সেখান থেকে খাবারের অংশ এপেন্ডিকস এ ঢুকে যায় আর এতে এপেন্ডিকস এ প্রদাহ শুরু হয়। এপেন্ডিকস ফুলে যায়, আর এতে শুরু হয় পেটের মাঝখানে তীব্র ব্যাথা, এই ব্যাথা ক্রমান্বয়ে পেটের ডানে নিচের দিকে গিয়ে স্থির হয়। আর নড়াচড়া করলেই ব্যাথা বেড়ে যায়। রোগীর বমি, জ্বর, হতে পারে, পায়খানায় সমস্যা প্রস্রাবের সমস্যা হতে পারে।যথাসময়ে চিকিৎসা না করলে এপেন্ডিসাইটিস এ নানা জটিলতা সৃষ্টি হতে পারে, এপেন্ডিকস এর চারিদিকে আঁত পেচিয়ে ‘এপেন্ডিকস চাকা ’ হতে পারে, এপেন্ডিকস ফেটে যেতে পারে, পুঁজ জমে যেতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে পচে যেতে পারে, এমনি কত কিছু। তাই যথাসমায়ে চিকিৎসার কোন বিকল্প নেই।
কাদের এপেন্ডিসাইটিস হয় ?
সাধারনত তরুন বয়সেই এই রোগ হয়।পরুষ এবং মহিলাদের সমান হারে হয়, যারা শাক-সবজি, ফল-মূল কম খান, ফাষ্ট ফুড বেশী খান তাদের এই রোগ বেশী হয় আমেরিকায় শতকারা দশভাগ লোক এই রোগে ভোগেন, বাংলাদেশেও শহর অঞ্চলে এই রোগ বেশী।
এপেন্ডিসাইটিস এর চিকিৎসা কি ?
এপেন্ডিসাইটিস এর চিকিৎসা হচ্ছে এপেন্ডিসেকটমি, অর্থাৎ এপেন্ডিকস কেটে ফেলে দেওয়া, না হলে আবার এর আক্রমন হতে পারে বা উপরে উল্লেখিত জটিলতা গুলো হতে পারে। জটিলতা হলে চিকিৎসা অনেক জটিল এমন কি জীবন শংশয়ও হতে পারে। এপেন্ডিকসের অপারেশন একটি সাধারন অপারেশন। অপারেশন এর দুই এক দিনের মধ্যেই রোগী বাসায় যেতে পারেন আর এক সপ্তাহের মধ্যে কাজে যোগদান করতে পারেন। লেপারোস্কোপির সাহায্যেও এই অপারেশন করা যায়। আমরা বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই লেপারোস্কোপির সাহায্যেই এই অপারেশন করছি। তাতে রোগী আরও দ্রুত সুস্থ হয়ে উঠে। তাই এই রোগের লক্ষন দেখা দিলে দ্রুত একজন সার্জন এর শরণাপন্ন হতে হবে। এতে সময়, অর্থ, জীবন সবই বাঁচবে।
আরও পড়ুনঃ আমাশয় এবং আইবিএস।
অধ্যাপক ডা:এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেক্টাল সার্জন
চেম্বার: জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল:০১৬-২৬-৫৫-৫৫-১১,০১৮-৬৫-৫৫-৫৫-১১
medicalbd সাস্থের সকল খবর।

