যেভাবে বাড়াবেন আপনার স্মৃতিশক্তি

যেভাবে বাড়াবেন আপনার স্মৃতিশক্তি

যেভাবে স্মৃতিশক্তি বাড়াবেন, কিছু প্রয়োজনীয় টিপসঃ

স্মৃতিশক্তির জন্যই মানুষ হিসেবে আমাদের পরিচয়। স্মৃতি ক্ষমতা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং জীবনীশকিত্র ওপর নির্ভর করে। অনেক সময় দুর্বল স্মৃতিশক্তির জন্য আমরা নানা সমস্যায় পড়ে যাই। ছোটখাটো জিনিস কোথায় রেখেছি তা হুট কইে ভুলে যাই কিংবা মাত্র ৫ মিনিট আগের বলা কথার স্মৃতিও হারিয়ে যায় মস্তিষ্ক থেকে। তবে এই দুর্বল স্মৃতিশক্তি থেকে মুক্তির উপায় আছে। মস্তিষ্কের কিছু ব্যায়াম বাড়িয়ে দেবে আপনার স্মৃতিশক্তি

১. খেলা খেলুন:

পাজল বা ওয়ার্ড গেম ধরনের খেলা খেলুন গবেষণায় দেখা যায় যাদের নিয়মিত পাজল সমাধান, স্ক্রাবল, সুডোকো মেলানোর অব্যাস রয়েছে তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত। এছাড়ও তাদের স্মৃতিশক্তির দুর্বলতাজনিত সমস্যায়ও হয় না। তাই সময় পেলেই এই ধরনের খেলা খেলে নিন।

২. নিজে নিজে কথা বলুন:

নিজে নিজে কথা বলা বা আপনমনে কথা বলার কাজটি পাগলামি মনে হলেও এটি অনেক বেশি কার্যকরী। গবেণণায় দেখা যায়, যারা আপমনে কথা বলেন তাদের স্মৃতিশক্তির দুর্বলতা অন্যঅন্যদের বেশ কম। এমনকি নিজেকেই নিজে গল্প শোনানোর বিষয়টি স্মৃতিভ্রস্টের সমস্যা দূর করে।

৩. বইপাড়া:

বইপাড়া হচ্ছে মস্তিস্কের সবচেয়ে ভালো ব্যায়াম। যে ধরনের বই হোক না কেন বই বড়ার বিষয়টি মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সহায়তা করে। এমনকি খবরের কাগজ, ম্যাগাজিন যাই হোক না কেন অবসর সময়ে তা পড়ে নিলে মস্তিষ্কের বেশ ভালো ব্যায়ম হয়। এতে করে স্মৃতিশক্তিও উন্নত হয়।

 

৪. মেলোথেরাপি:

মিউজিক থেরাপিকে সাধারণত মেলোথেরাপি বলা হয়। এই মেলোথেরাপির মাধ্যমে একদিকে মনোযোগ নির্দিষ্ঠ হওয়ার ক্ষমতা বাড়ে। গবেষণায় দেখা গেছে, ক্লাসিক ধরনের গান মস্তিষ্কের ধাদরণ ক্ষমতা বাড়ায় শিশু কিশোরদের মধ্যে। এছাড়া এটি স্মৃতিশক্তি দুর্বলতাও কমিয়ে দেয় একেবারেই।

 

৫. নতুন ভাষা শেখা :

নতুন একটি ভাষা শেখা এবং লেখার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনই কমে স্মৃতিশক্তি দর্বল হওয়ার সম্ভাবনা। নতুন একটি ভাষা শেখা, বোঝা এবং প্রয়োগ করার মাধ্যমে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে যা স্মৃতিশক্তিকে দুর্বল হতে বাঁধা দেয়।

আরও পড়ুনঃ  যে ১০টি কারনে স্মৃতিশক্তি লোপ পায়। 

 

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*