যাত্রীবাহী বাসের ধাক্কায় এক দন্ত চিকিৎসক নিহত হয়েছে

যাত্রীবাহী বাসের ধাক্কায় এক দন্ত চিকিৎসক নিহত হয়েছে

জি,এম মিঠন, নওগাঁ জেলাঃ নওগাঁয় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক দন্ত চিকিৎসক নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছে। এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৯ টারদিকে নওগাঁ সদর উপজেলার রাজশাহী-নওগাঁ মহা-সড়কের ফারাদপুর (স্বশানঘাটি) নামক স্থানে।

স্থানিয় সুত্র জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর সরদারপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে দন্ত চিকিৎসক বাবুল হোসেন (৩৪) প্রতিদিনের ন্যায় পাশ^বর্তী মান্দা উপজেলার সতীহাটে তার চেম্বারে রোগী দেখার জন্য শুক্রবার সকালে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে সতীহাটের উদ্দেশ্যে বের হন। পথে অঙ্গাত একজন ব্যাক্তি ও তার মোটর সাইকেলে চড়ে সতিহাটে যাচ্ছিল। সকাল সাড়ে ৯ টারদিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফারাদপুর (স্বশানঘাটি) নামক স্থানে পৌছলে এসময় একটি যাত্রীবাহী বাস তাদের মোটর সাইকেলে ধাক্কাদিলে ঘটনাস্থলেই দন্ত চিকিৎসক বাবুল হোসেনের মৃত্যু হয়। এসময় এলাকার লোকজন ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেলের অপর এক আরোহীকে মারান্তক জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠিয়ে দিলেও জখম ব্যাক্তিটির নাম-বা পরিচয় জানাতে পারেননি স্থানিয়রা। অপরদিকে খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশ পৌছার পূর্বেই পরিবারের লোকজনরা ঘটনাস্থলে পৌছে দন্ত চিকিৎসক বাবুল হোসেনের মৃতদেহ তাদের বাড়িতে নিয়ে এসেছেন বলে গ্রামের লোকজন প্রতিবেদককে জানিয়েছেন।

উল্লেখ্য–মাত্র প্রায় তিন মাস পূর্বে দন্ত চিকিৎসক বাবুল হোসেনের বাড়ি থেকে নওগাঁ শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পার্শ্ববর্তী রানীপুকুর মোড়ে বাবুল হোসেনের শ্বশুর নওগাঁ শহরের দন্ত চিকিৎসক তমিজ উদ্দীন ও সড়ক দূর্ঘটনায় নিহত হন।

মাত্র ৩ মাসের ব্যবধানে জামাই-শম্বশুরের মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*