বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

মোঃ শহিদুল ইসলাম শহিদ,বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে শিশু শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে সপ্তাহের শুরু করা হয়। ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ ট্যাবলেট খাওয়ানো হবে।

সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, পরবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ চুয়াডাঙ্গায় ২০ রোগির চোখ তুলে ফেলার ঘটনায় তদন্ত কমিটির নমুনা সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*