প্রশ্ন : আমার বয়স ২০ বছর। কয়েক বছর হলো আমার গাল বসে গেছে। চোখ ভিতরে ঢোকানো এবং গালে ছোট ছোট কালো দাগ। ব্রণ ও আছে। চোখের নিচেও কালো দাগ। ত্বক খুব তৈলাক্ত। সব মিলিয়ে আমাকে খুব খারাপ দেখায়। এসবের জন্য আমি সেভলন ক্রিম এবং চন্দন কাঠের গুঁড়ো ব্যবহার করেছি। কিন্তু তাতে কোনো ফল হয়নি। দয়া করে জানাবেন কি করলে এ সমস্যা থেকে সমাধান পাবো । ?
উত্তর : তোমার গাল চিপা এবং চোখ ভিতরে ঢোকানো। এ সমস্যা যদি স্বাস্থ্য খারাপের কারণে হয়ে থাকে তাহলে প্রথমে তোমার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে। এজন্য পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার খেতে হবে। সে সাথে পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম অভ্যাসও গড়ে তুলতে হবে। আর চেহারার গঠন যদি এ ধরনের হয়ে থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই। মুখের ব্রণ ও দাগ সমস্যার জন্য রাত্রে শোবার আগে রেটিন-এ ক্রিম নিয়মিত ব্যবহার করবে। কালো কালো দাগের জন্য হাইড্রোকুইনোন লোশন ২% সন্ধ্যায় শুধু দাগে ব্যবহার করবে। আর ব্রণ বেশি থাকলে ক্যাপসুল রেনামাইসিন ৬ ঘন্টা অন্তর খাবে, ভালো না হওয়া পর্যন্ত।
প্রশ্ন: আমার বয়স ২৪। গায়ের রং ফর্সা। আমি অবিবাহিত। আমার মুখ তৈলাক্ত। তাছাড়া মুখে খুব ব্রণ হতো। এখন একটু কম তবে মুখে প্রচুর কালো দাগ রয়ে গেছে। দু’তিন বছর হলো মুখে কালো ছোট ছোট তিল উঠেছে এবং প্রায় ছয়মাস হলো নাকে ও দুই চোয়ালে কালো ছোপ-ছোপ দাগ দেখা দিয়েছে। অনেকে বলেছেন, এগুলো মেছতা। মেছতা হওয়ার কারণে ফেডআউট নামে একটি ক্রিম ব্যবহার করি। কিন্তু কোনো লাভ হয়নি। আমি রোদে বের হওয়ার আগে ফেয়ার এন্ড লাভলী ব্যবহার করি সানস্ক্রিন হিসেবে এটা কতোটুকু নিরাপদ জানালে উপকৃত হবো। আর এর সমাধানে যদি কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করতে হয় তবে সেগুলো কোথায় পাওয়া যায় জানাবেন। আর যদি আপনার পূর্ণ ঠিকানা দেন তাহলে আমি আপনার সাথে দেখা করতে চাই।
উত্তর : ব্রণ সমস্যার সমাধান প্রায় প্রতি সপ্তাহেই কারো না কারো প্রশ্নের উত্তর দেয়া হয়ে থাকে। আপনি মনোযোগ সহকারে সেগুলো পড়লে সমাধান পেয়ে যাবেন। আপনার কালো কালো দাগ সমস্যার জন্য আপনার মুখের অবস্থা দেখা দরকার। আর সানস্ক্রিন ক্রিম হিসেবে ফেরার এন্ড লাভলী ভূমিকা খুবই নগন্য। তিল সমস্যা ওষুধের মাধ্যমে দূর করা সম্ভব নয়। এজন্য ইলেকট্রিক কারেন্ট মেশিনের সাহায্যে তা তুলে ফেলা যেতে পারে। মুখের ত্বকে কালো দাগ প্রতিরোধে সানস্ক্রিন ব্যবহার করবেন। বিদেশি সানস্ক্রিন ক্রিম আমাদের দেশে এফ ১৫ পাওয়া যায়। এগুলো রোদে বেরুবার আগে নিয়মিত ব্যবহার করবেন।
প্রশ্ন: আমার অন্ডকোষ আকারে খুবই ছোট। ৮/১০ বছরের ছেলেদের মত এবং গোড়া চিকন আগা মোটা। আমার অন্ডকোষ সবসময় ভিতরে ঢুকে থাকে, শুধু আগাটুকু বাইরে থাকে এবং যৌনক্ষমতা খুবই কম। এরকম অবস্থা থাকলে আমার জীবনে বিয়ে করে কোন লাভ হবে না। তাই দয়া করে আপনি সঠিক পরামর্শ ও সমাধান দিবেন।
উত্তর : দেখ ভাই আব্বাস, তোমার যে সমস্যার কথা জানিয়েছো এজন্য তোমার অবস্থা স্বচক্ষে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাই তোমাকে সাক্ষাতে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
প্রশ্ন : আমার বয়স ২২ বছর। আমার স্বাস্থ্য ভালো হয় না। একেবারে চিকন। ২২ বছর হয়ে গেল আমার অথচ মনে হয় আমি ১০-১৫ বছর এর একটি ছেলে। শরীরটাও বেশ দুর্বল থাকে প্রতি মহুর্তে। আমার অন্যান্য ভাইয়ের স্বাস্থ্য চেহারা মোটামুটি ভালো।
উত্তর : তোমার স্বাস্থ্য খারাপ ও দুর্বলতার জন্য প্রথমে কোনো ভালো ডাক্তার দেখিয়ে দেহের সামগ্রিক চেকআপ করিয়ে জেনে নাও তোমার শরীরে কোনো অসুখ রয়েছে কিনা। অসুখ থাকলে ডাক্তারের পরামর্শক্রমে সেভাবে চিকিৎসা ব্যবস্থা গ্রহন করবে।
আর স্বাস্থ্যের উন্নতির জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে। সেই সাথে ভালো ঘুম, পরিমিত ব্যায়াম এবং বিশ্রামের প্রয়োজন সবার আগে। মানসিক প্রফুল্লতাও প্রয়োজন রয়েছে ।
medicalbd সাস্থের সকল খবর।


আমার নাম আব্দুল হালিম। আমার বয়স ২৩ বছর। আমার মুখমন্ডলে অনেকদিন যাবৎ ব্রনের কালো দাগ আছে, তবে Nevia Men facewash ব্যবহারে ব্রন এখন হয়না শুধু কালো দাগ আছে। কালো দাগ মেটানোর জন্য “স্পটক্লিন- Incepta pharama” Hydrocuinouine 4% ব্যবহার করলে কি কালো দাগ পরিষ্কার হবে? এবং কিভাবে ব্যবহার করতে হবে?