পাইলস বা অশ্ব একটি অতি সাধারন রোগ। জনগোষ্ঠীর একটি বিশাল অংশ এ রোগে ভোগেন। কিন্তু সঙ্কোচ বা ভয় বসত প্রকাশ করেন না। যাই হোক, তখন রোগ দেখে বলি আপনার অপারেশন লাগবে। তখনই অনেক রোগী বলে, ডাক্তার সাহেব অপারেশন ছাড়া আর কিছু করা যায় না? যত খরচ হয় দেব। আমি বলি, অপারেশনেই আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তাহলে ভয় পাচ্ছেন কেন? আপনার যে অবস্থাতে অন্য কোনো চিকিৎসায় পুরোপুরি ভালো হবেন না। রোগী বলে, না একবার অপারেশনকরলে নাকি বার বার করতে হয়। জানতে চাইলাম কে বলেছে? অনেকেই বলেছে। আমার স্ত্রী বলেছে, আত্নিওস্বজন বলেছে। কিন্ত কোনো ডাক্তার কি বলেছে? তারা তো ডাক্তার না।
না কোনো ডক্তার বলেনি, খোঁজ করতে করতে উদঘাটন করলাম এ তথ্যের উৎস হচ্ছে কতগুলো পাইলসের চিকিৎসক, যারা মানুষকে এমন ভাবে বলেছে, খবরদার কখনও অপারেশন করবেন না। তাহলে জীবন শেষ। বার বার অপারেশন করতে করতে জীবন বরবাদ হয়ে যাবে। এ জাতীয় কথা শুনেযে কোনো ব্যক্তি ঘাবড়ে যাবেন সেটাই স্বাভাবিক। প্রকৃত সত্য হচ্ছে, পাইলসের অপারেশন একবার করলে বার বার করতে হয় এটি সম্পূর্ণ মিথ্যা কথা। যথা নিয়মে একজন কোলোরেক্টাল সার্জান দ্বারা অপারেশন করলে, পাইলস আবার হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, অধিকাংশ পাইলস এর অপারেশনের প্রয়োজন নেই। শুধু বিশেষ ইনজেকশন, ব্যান্ড লাইসেশন ইত্যাদি প্রক্রিয়ায় ৭০ থেকে ৮০ভাগ পাইলসের চিকিৎসা করা সম্ভব। তাই শুধু থার্ড ডিগ্রি (৩ ডিগ্রি ও ৪ ডিগ্রি) পাইলসের অপারেশন প্রয়োজন। আর এমন পাইলসের সময়মতো অপারেশন না করলে নানা জটিলতা তথা জীবন সংশয় হতে পারে। তাই বিভিন্ন জনের কথায় কান না দিয়ে পাইলসের দ্রুত চিকিৎসা করা প্রয়োজন নিজের স্বার্থেই।
আরও পড়ুনঃ মলত্যাগ সমস্যায় সাবধান হোন।
অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

