পাইলস এবং লংগো পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তি

পাইলস এবং লংগো পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তি

পাইলস এবং লংগো পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। এছারা অনেক রোগীই এ রোগকে অবহেলা করেন। অথচ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে পাইলসের বিভিন্ন জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে পাইলস চিকিৎসার আধুনিক অপারেশনসমূহকে ভয় পাওয়ার কিছু নেই। সাধারনত অ্যাডভান্স স্টেজ অর্থাৎ থার্ড ডিগ্রী ও ফোর্থ ডিগ্রী পাইলসে অপারেশনের প্রয়োজন হয়। পাইলসে জটিলতা দেখা দিলেও অন্যান্য রোগ যেমন এনাল ফিসারের সঙ্গে পাইলস থাকলেও অপারেশনের প্রয়োজন হয়। এসব পাইলসের অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে এর আধুনিক যে অপারেশন অর্থাৎ লংগো অপারেশন তা করা সম্ভব। এ অপারেশনে বাইরে কাটা-ছেড়াঁ না থাকায় অপারেশন পরবর্তী ব্যাথা একেবারে হয়না বললেই চলে। তাই অপারেশন এর সময় রক্তপাত হয় না। পাইলস রোগীদের অপারেশনের ক্ষেত্রে আরও একটি ভয় হচ্ছে টয়লেট নিয়ে।

পায়ূপথের অপারেশন হয়েছে, টয়লেট কিভাবে হবে এভয়ে অনেকে অস্থির থাকেন। লংগো অপারেশনের পর পরই রোগী স্বাভাবিক টয়লেট করতে পারেন।বরং অনেক বড় পাইলস হয়ে গেলে কিংবা পাইলসের সঙ্গে এনাল ফিসার থাকলে রোগীদের টয়লেট করতে কষ্ট হয়। এ অপারেশনের মাধ্যমে এসব সমস্যা দূর হওয়ায় রোগী অপারেশনের পরই আরামে টয়লেট করতে পারেন। এ অপারেশনে বাইরে কাটা-ছেঁড়া না থাকায় দীর্ঘদিন বেদনাদায়ক ড্রেসিং করতে হয়না। ফলে রোগী যন্ত্রণাদায়ক ড্রেসিং থেকে মুক্তি পায়। একটি প্রশ্ন থাকে অপারেশনের পর এ রোগ আবার দেখা দেবে কিনা ? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একটি শব্দ “না” । সঠিক নিয়মে অপারেশন এবং অপারেশন পরবর্তী নিয়ম কানুন মানলে এ রোগ আর আসবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*