ত্বকের যত্নে কিছু টিপস

ত্বকের যত্নে কিছু টিপস

ত্বকের যত্নের কথা আমরা প্রায়ই বলি এবং সেটা সব ঋতুতেই প্রযোজ্য। অনেক সময় দেখা যায় হাঁটু ও কনুইতে এক ধরণের কালো কালো ছোট সদৃশ্য দাগ পরিলক্ষিত হয়। এই হাটু ও কুনুইর কালোদাগ থেকে পরিত্রাণের উপায়ও আছে। সে ক্ষেত্রে হাঁটু ও কনুইর ত্বকের যত্নে স্ক্র্যাব করা একটি পদক্ষেপ। আমাদের অনেকেরই জানা নেই যে, শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় হাঁটু ও কনুইর ত্বক কিছুটা মোটা ও রুক্ষ হয়ে থাকে। তার ওপরে ঘষা লেগে সেখানকার ত্বক আরও বেশি খসখসে হয়ে যায়। ঠিকমতো যত্ন না নিলে এই দাগ আরো বেশি কালো হয়ে যায় ধীরে ধীরে।

কীভাবে হাঁটু ও কনুইর ত্বকের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখা যায়?

মূলত আর্দ্রতার অভাবেই ত্বক কালো হয়ে যেতে পারে। এ জন্য নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বকে নিয়মিত ক্র্যাবিংয়ের পাশাপাশি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে সহজেই ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়। অন্যান্য উপাদান দিয়ে হাঁটু ও কনুইর ত্বকের যত্নের নিয়মগুলো জেনে নিন।

তেলের সাহায্যেঃ

১. নারকেল তেলের সঙ্গে আমলকী বাটা চুলায় জ্বাল দিয়ে তা কয়েক দিন বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন। এটি ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।

২. শুধু তিলের তেল ব্যবহার করলেও কালচে ভাব দূর করা যায়।সমপরিমাণ সরিষার তেল, তিলের তের ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মালিশ করলে ত্বক মসৃণ হয়।

৩. প্রতি রাতে ঘুমের আগে কিছুক্ষণ হাঁটু ও কনুইর সরিষার তেল মালিশ করা যেতে পারে। এটি ত্বক কোমল রাখে এবং ব্লিচের কাজও করে।

৪. চন্দনের তেল নিয়মিত মালিশেও হাঁটু ও কনুইর কালো ভাব দূর করা হয়।

লেবু ও মধুর সাহায্যেঃ

১. চন্দন ও লেবুর খোসা বাটা একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখলে কালচে ভাব কমে।

২. আলুর রস ও মধুর মিশ্রণের ব্যবহারেও কালচে ভাব কমবে।

৩. তুলসী পাতা, লেবু ও মধুর মিশ্রণ ত্বকে হালকা ম্যাসাজ করে ২০ মিনিট রেখে তুলে ফেলতে হবে। এটি করতে সপ্তাহে তিন দিন।

৪. সুজি হালকা তেলে নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ক্র্যাব করা যেতে পারে।

৫. টমেটো ও মধু ব্লিচের কাজ করবে।

৬. লেবুর রস ও চিনির মিশ্রণ ক্র্যাবিংয়ের কাজও করবে আর কালো ভাব দূর করতেও সাহায্য করবে।

দুধের সাহায্যেঃ

১. দুধের সর, কয়েক ফোঁটা পেস্তা বাদামের তেল এবং সামান্য পরিমাণ গ্লিসারিন মিশিয়ে হাঁটু ও কনুইর ত্বকে লাগিয়ে রেখে মালিশ করে তুলে ফেলুন। এতে ত্বক কোমল হবে।

২. দুধ, মধু ও লেবুর মিশ্রণও ত্বক উজ্জ্বল করে।

৩. ওটমিল ও দুধ মিশিয়ে হাঁটু ও কনুইতে স্ক্যাব করা যেতে পারে।

বিভিন্ন ফুল ও ফলের সাহায্যেঃ

১. গোলাপ ফুলের পাঁপড়ি, টকদই ও ময়দা ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। কালচে ভাব দূর করে।

২. গাঁদা ফুলের পাঁপড়ি শুকিয়ে গুড়া করে ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে হাঁটু ও কনুই পরিষ্কার করা যেতে পারে।

৩. পাকা পেঁপের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন, মধু ও বেসনের মিশ্রণ ব্যবহার করলে রং হালকা হয়।

৪. কমলা লেবুর বীজ শুকিয়ে তা বেঁটে যে রস বের হবে, তা দিয়ে ক্র্যাব করলেও উপকার পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ব্রণ হলে কি করবেন আর কি করবেন না।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*