যে খাবারগুলো খেলেও বাড়বে না ওজন!

যে খাবারগুলো খেলেও বাড়বে না ওজন!

আমাদের শরীর সুস্থ রাখার জন্য খাবার নিয়ে ডাক্তারের নানা ধরনের পরামর্শ রয়েছে। কারণ সব ধরনের খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। গবেষণায়  দেখা গেছে রুটিন মেনে খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আপনি হয়তো  জানেন না এমন কিছু খাবার আছে যা খাওয়ার জন্য কারো  কোনো নিষেধাজ্ঞা নেই। অনেকেই শরীরে ওজন কমাতে ডায়েট করেন। কিন্তু অনেক সময় খেলেও মনে হয় পেটে খিদে রয়ে যায়।হয়তো ভাবছেন এমন কি কোনো খাবার নেই যা ইচ্ছামতো খেলে পেটও ভরবে আবার ওজন নিয়েও চিন্তা করতে হবে না। আসুন জেনে নেই যে খাবারগুলো খেতে পারবেন ইচ্ছেমতো।

শসা

ওজন কমানোর জন্য শসা অতুলনীয়। দারুণ উপকারী এই খাবারটি আপনি চাইলে যত ইচ্ছা খেতে পারেন। ওজন তো বাড়বেই না বরং ওজন কমাতেও সাহায্য করবে আপনাকে। ক্যালোরির পরিমাণ কম থাকে এবং জলের পরিমাণ বেশি থাকে । খোসা সহ একটি কাচা শশা’র প্রতি ১০০ গ্রামে ক্যালরীর পরিমাণ ২০ কিলো ক্যালরী।

বেগুন

অনেকেই হয়তো অবাক হতে পারেন। বেগুন কীভাবে খাবেন। চিন্তার কিছু নেই অ্যালার্জির সমস্যা যাদের নেই তারা নিশ্চিন্তে বেগুন খেতে পারেন কম তেলে ভাজি করে অথবা ভর্তা করে। এইভাবে বেগুন খেলে আপনি মাত্র ২৪ ক্যালরি গ্রহণ করবেন!

কমলা

নিশ্চিন্তে খেতে পারেন কমলা। এমন ধরনের ফলে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এবং ভিটামিন-সি, যা আপনার শরীরের জন্য উপকারী। ত্বক, চুল এবং পরিপাকের জন্য কমলার জুড়ি নেই। কমলায় বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম এবং এর পাতলা ত্বকে আঁশ রয়েছে।কমলায় বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম এবং এর পাতলা ত্বকে আঁশ রয়েছে।

তরমুজ

আপনি চাইলে সারাদিন ধরেই খেতে পারবেন তরমুজ। সুস্বাদু এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা আপনার শরীরের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণ পানি থাকে। এই ফল এ ৬% চিনি এবং ৯২% পানি এবং অনন্য জিনিস ২%।এটি ভিটামিন এ জাতীয় ফল। তরমুজের বড় একটা পিসে আছে মাত্র ৬০-৭০ ক্যালরি।

খই অথবা পপকর্ন

কোনো দুশ্চিন্তা ছাড়াই ইচ্ছামতো খেতে পারবেন মজাদার খই ও পপকর্ন। যদি কোনো মাখন এবং চিনি ছাড়া পরিমাণ এবং স্বাদমতো লবণ দিয়ে খই ভাজা হয়। মাখন এবং চিনি ছাড়া ভাজা পপকর্নে মাত্র ৩১ ক্যালরি থাকে।

ডিম

দিনের যেকোনো সময়ে চাইলেই ডিম খেতে পারবেন ইচ্ছেমতো। ডিম খেলে আপনার ওজন বাড়বে না। অবশ্যই সিদ্ধ ডিম ভাজা ডিমের চাইতে বেশি উপকারী। ডিম একটি সহজলভ্য ও উন্নতমানের আমিষজাতীয় খাদ্য, যাতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন, যা দেহগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ধরনের ডিমে রয়েছে অতি মূল্যবান ওমেগা-৩, যা হৃৎপিণ্ডকে কার্যকর রাখতে সাহায্য করে।

আপেল

একটি আপেলে রয়েছে মাত্র ৫০ ক্যালরি। তাই বিকালের দিকে অথবা সকালে নাশতায় চাইলে মন ভরে আপেল খেতে পারেন আপনি। শর্করা-১৩.৮১ গ্রাম, চিনি-১০.৩৯ গ্রাম, খাদ্যআঁশ-২.৪ গ্রাম, চর্বি-০.১৭ গ্রাম, আমিষ-০.২৬ গ্রাম, জলীয় অংশ-৮৫.৫৬ গ্রাম।

লেটুসপাতা

লেটুসপাতা সাধারণত বার্গার অথবা স্যান্ডউইচের সঙ্গে খেতেই সবাই অভ্যস্ত। তবে শুধু লেটুসপাতা অথবা লেটুসপাতার সালাদ বানিয়ে খেতে পারেন আপনি। এক গোছা লেটুসপাতাতে রয়েছে মাত্র ৩ ক্যালরি!

স্ট্রবেরি

স্ট্রবেরি আপনার পরিপাক ক্রিয়ার জন্য খুবই উপকারী এবং আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য দারুণ ভাবে কাজ করে থাকে।

আরও পড়ুনঃ যদি মাংস না খান আপনাদের দেহে যা ঘটতে পারে।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*