বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে চিকিৎসা পদ্ধতিও এগিয়ে যাচ্ছে। আর মানুষের ক্রমবর্ধমান অসুখ-বিসুখের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানও নির্দিষ্ট-সুক্ষ-সঠিক হচ্ছে। গড়ে উঠছে বিশেষায়িত হাসপাতাল বা ক্লিনিক। বিশেষায়িত চিকিৎসা পদ্ধতিতে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও গড়ে উঠছে বিশেষায়িত ও আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রতিষ্ঠান।
মানুষের শিক্ষার হার বৃদ্ধি ও মানষিকতার উন্নতিতে যে কেউ কোন রোগে অসুস্থ হলে এখন আর জেনারেল চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠানে না গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা সুনির্দিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানে যাচ্ছে, এতে করে রোগীদের সময় ও আর্থিক অপচয় কমার পাশাপাশি একটি সঠিক ও সুনির্দিষ্ট চিকিৎসা পেয়ে থাকে। তেমনি একটি চিকিৎসা প্রতিষ্ঠান ডিপিআরসি হাসপাতাল “ঢাকা পেইন ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টার ” ২৯ প্রবাল হাউজিং রিংরোড মোহাম্মাদপুর (সূচনা কমিউনিটি সেন্টারের বিপরীতে) অবস্থিত। দীর্ঘ ১৪ বৎসর যাবৎ প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
ডিপিআরসি লিমিটেড ও গ্রামীন ফোন টনিক এর মাঝে গ্রাহক সেবা চুক্তি আবার নবায়ন। চুক্তি মোতাবেক গ্রামীণফোন টনিক মেম্বাররা ডিপিআরসি হাসপাতাল ও ডায়গনষ্টিক ল্যাব থেকে হাসপাতাল সিট ভাড়া, ল্যাব টেষ্ট, রিহেব ফিজিও হতে বিশেষ সুবিধা পাবে।
উক্ত চুক্তিতে উপস্থিত আছেন ডিপিআসি লিঃ এর চেয়ারম্যান ডাঃ মোঃ সফিউল্যাহ্ প্রধান, জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুল আলম ও গ্রামীণ ফোন “Tonic” এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।
টনিক গ্রামীণফোন গ্রাহকদের জন্য একটি ডিজিটাল স্বাস্থ্য সেবা। সবার জন্য সুস্থ ও ভালো থাকার নতুন উপায় হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই টনিকের লক্ষ্য। মোবাইল যোগাযোগ ও তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে টনিক হবে একটি সহজলভ্য স্বাস্থ্য সেবা।
টনিকের সদস্য হলে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। গ্রাহকদের সুবিধার কথা ভেবে টনিকের স্বাস্থ্যসেবাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। টনিক সুরক্ষা, টনিক আস্থা ও টনিক ফ্রি।
টনিক সুরক্ষা মেম্বার হতে হলে প্রতি মাসে জনপ্রতি ২৯৬ টাকা ফি’র বিনিময়ে আপনি পাবেন প্রতিবার ২৫,০০০ টাকা করে বছরে ১০ বার ক্লেইম করে বার্ষিক মোট ২,৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।দেশব্যাপী ২০০০+ বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সুবিধা। এছাড়াও পাচ্ছেন ডাক্তারদের সাথে ফ্রিতে কথা বলা, চ্যাট করা, এসএমএসের মাধ্যমে হেলথ টিপস পাওয়ার সুবিধা। দেশব্যাপী ২০০টিরও বেশী হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং লাইফস্টাইল আউটলেটে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট দেয়া হচ্ছে।
medicalbd সাস্থের সকল খবর।

