সুপ্ত হৃদরোগের ঝুঁকি

সুপ্ত হৃদরোগের ঝুঁকি

সুপ্ত হৃদরোগের ঝুঁকি

ড. মার্ক গোল্ডের পিতা যখন বিয়াল্লিশ বছর বয়সে তৃতীয়বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তখন তার বয়স মাত্র সাত বছর। তিনি স্মৃতিচারণ করে বলেন, ডাক্তার আমাকে শয়নকক্ষে গিয়ে আমার পিতার সাথে কথা বলতে বললেন। পরক্ষণেই আমি উপলব্ধি করলাম তিনি আমাকে বলছেন, তোমার পিতা মারা যাচ্ছেন। তাকে বিদায় জানাও। যতই আমার বয়স বাড়ে ততই আমি এত অল্প বয়সে তাকে হারোনার ব্যথা অনুভব করি।

গোল্ডের বয়স এখন ৫২ বছর এবং তার এক পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। তিনি বলেন, আমি তাদেরকে একই অবস্থায় রেখে যেতে চাই না।
গোল্ডের হৃদরোগের সাথে নিজের যুদ্ধ শুরু হয় ১৯৮৮ সালে । তখন তিনি জগিং করার সময় বুকে মৃদু অস্বস্তি অনুভব করেন। পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা এই চক্ষুরোগ বিশেষজ্ঞের ওজন ১৪০ পাউন্ড এবং তার পারিবারিক ইতিহাস ছাড়া তার সাধারণভাবে হৃদরোগের ঝুঁকির কোন কারণ নেই। তার কোলেস্টেরলের মাত্রা ২০৩। আমেরিকান হার্ট এসোসিয়েশনের কাংখিত মাত্রা ২০০-এর চেয়ে সামান্য বেশি। তবু একটি এনজিও গ্রামে একটি ধমনীতে ব্লক পাওয়া যায় এবং গোল্ডেকে ওষুধের মাধ্যমে চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি বলেন, আমার সবকিছুই ঠিকঠাক ছিল। তবুও ১৯৯৪ সালের একদিন যখন তিনি বাইরে বেড়াতে বের হন, তখন আবার বুকে ব্যথা অনুভূত হয়।

এবার ডাক্তাররা দু’টি ধমনী বন্ধ পান, গোল্ডকে বাইপাস সার্জারি করাতে হয়। তিনি বলেন, আমি জানতাম যে, আমার একটি ক্রমবর্ধমান রোগ আছে যা আমার পরিবার পরম্পরায় চল আসছে। কিন্তু আমি বিন্মিত হলাম, এর মধ্যে দিয়ে কি বয়ে যাচ্ছে।

গোল্ডের এই প্রশ্নই তাকে ডাক্তার ডানিয়েল রাডেরের কাছে নিয়ে গেল। ডা. রাডের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ কার্ডিওলজি প্রোগ্রামের পরিচালক। তিনি তাকে বেশ কয়েকটি বিশেষ পরীক্ষা দিলেন। একটি রক্ত পরীক্ষায় তার এলপি (এ) নামক একটি ঝামেলাপূর্ণ চর্বি কণার আকাশচুম্বী উচ্চ মাত্রা প্রকাশ পেলো। এলপি (এ) এমনকি কোলেস্টেরল মাত্রা স্বাভাবিক পাওয়া গেলেও হৃদেেরাগের ঝুঁকি বাড়াতে পারে। ককেশীয়দের ঝুঁকি বাড়াতে পারে। ককেশীয় ও এশীয়দের মদ্যে আদর্শ এলপি (এ) মাত্রা বিশেরও কম পক্ষান্তরে, গোল্ডের মাত্রা ৮৮। সৌভাগ্যক্রমে রাডের একটি বিশেষ নিয়াসিন রেডিমেনের মাধ্যমে গোল্ডের চর্বির মাত্রা কমিয়ে আনতে সক্ষম হন।

পেনসিলিভানিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ক্রমবর্ধমান সংখ্যক কর্মসূচির মাধ্যমে হার্ট অ্যাটাকের বহু সুপ্ত ঝুকি উন্মোচিত হচ্ছে। বিস্ময়কর বহু লোক তারা যে নিরাপদ তা মেনে নিতে পারে না। ফ্রেমিংহাম হার্ট স্টাডিতে ম্যাসাচুসেটসের ফ্রেমিংহামের প্রায় ১১ হাজার অধিবাসীর ব্যাপারে এক চলমান সমীক্ষায় দেখা যায় প্রাথমিক হৃদরোগে আক্রান্ত লোকদের শতকরা ১৭ ভাগের কারোরই বিগ ফোর বা চারটি বড় নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কোনটাই নেই। সেগুলো হলো উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্ত চাপ, , ডায়াবেটিস বা ধূমপান।]

ডাক্তার রাডের বলেন, সুপ্ত ঝুঁকির ব্যাপারে পরীক্ষা ঐসব লোকদের জন্য গুরুত্বপূর্ণ যাদের অশুভ পারিবারিক ইতিহাস রয়েছে। যার অর্থ হচ্ছে দাদা-নানা-চাচা-মামা সহ একজন পুরুষ আত্মীয়ের ৬০ বছর বয়সের মধ্যে এবং মহিলাদের ৭০ বছর বয়সের মধ্যে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা । অনান্য যাদের উপকার হতে পারে তারা হচ্ছে যাদের উপকার হতে পারে তারা হচ্ছে যাদের ইতোমধ্যেই ঝুকি রয়েছে যেমন উচ্চ কোলেস্টেরল অথবা যাদের হৃদরোগ নির্মিত হয়েছে যদিও তাদের কোন জ্ঞাত ঝুঁকির কারণ নেই।

আরও পড়ুনঃ হৃদপিন্ডের জন্মতগত ত্রুটি চিকিৎসা।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*