ডায়াবেটিস বর্তমানে আমাদের দেশে মহামারী আকারে দেখা দিয়েছে, অর্থাৎ সারা দেশের জনগোষ্টি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন অথবা আক্রান্ত হওয়ার পথে আছেন। আমাদের জীবন যাত্রা ও খাদ্যাভাস এর প্রধান কারন। অপরদিকে পায়ুপথের বিভিন্ন সমস্যা ও মহামারী আকারে দেখা দিচ্ছে। এই রোগ সমূহও কয়েককোটি দেশবাসীকে আক্রমন করেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে ডায়াবেটিস রোগীদের পায়ুপথের সমস্যা হলে সেটি কি যাদের ডায়াবেটিস নাই তাদের মত হবে নাকি অন্য রকম হবে। প্রথমেই বলে নিই ডায়াবেটিস এ আক্রান্ত রোগীদের অন্যান্য রোগীদের মত পায়ুপথের সকল রোগ যেমন পাইলস, ফিষ্টুলা, এনালফিসার, রেকটাল পলিপ, ক্যানসার সহ সকল রোগেই হয়, বরং কোন কোন রোগ তাঁদের সাধারন মানুষের চাইতে বেশী হয়। কিন্তু যে বিষয়টি অনেক বেশী গুরুত্বপূর্ন সেটি হচ্ছে ডায়াবেটিক রোগীদের পায়ুপথের এসব রোগ হলে তার জটিলতার হার অনেক অনেক বেশী। প্রশ্ন করতে পারেন ডায়াবেটিক রোগীদের জটিলতা বেশী হয় কেন?
ডায়াবেটিস রোগীদের রক্তে দীর্ঘদিন চিনি বেশী থাকার কারনে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়াবেটিস রোগীদের রক্তে আমাদের শরীরে রোগ প্রতিরোধী যে সব কনিকা যেমন স্বেত কনিকা থাকে। তাদের কর্ম ক্ষমতা কমে যায়, ফলে রোগ জীবানু। আক্রমন করলে সহজে প্রতিরোধ করতে পারে না। ডাযাবেটিস রোগীদের রক্তনালী শুকিয়ে যায়, ফলে কোন স্থানে ক্ষত ইত্যাদি হলে রক্ত কনিকা এসে সেই ক্ষত দূর করতে অসুবিধা হয়। অপরদিকে ডায়াবেটিস এর কারনে শরীরের নার্ভ বা স্নায়ু সমূহও শুকিয়ে যায়। ফলে রোগী কোন কোন স্থানে অসুবিধা হলে সাধারন মানুষ যে ব্যাথা বুঝতে পারে, সেই ব্যাথা বুঝতে পারে না। ফলে কোন জটিল রোগ হলে বা রোগের জটিলতা সৃস্টি হলে রোগী বুঝতে পারেন না, ফলে রোগ অনেক সময় অত্যন্ত জটিল হয়ে যায়।
পায়ুপথের বিভিন্ন রোগ যেমন পাইলস, ফিষ্টুলা, এনালফিসার, ইত্যাদি রোগ যখন ডায়াবেটিক রোগীদের হয় তখন বিশেষ জটিলতা সৃষ্টি হতে পারে। মলদ্বারে অনেক জীবানু থাকে, বস্তুতপক্ষে মলদ্বারকে জীবানুর গোডাউন বলা যেতে পারে।পাইলস, ফিষ্টুলা ইত্যাদি যখন জীবানু দ্বারা সংক্রমিত হয়, ডায়াবেটিক রোগীদের সেই ইনফেকশন সহজে ভাল হতে চায় না। দ্রুত সেই ইনফেকশন নিয়ন্ত্রনে না আনলে দ্রুত সেটি সারা শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ডায়াবেটিস রোগীদের অনেক বেশী থাকে।একই কারনে ডায়াবেটিস রোগীদের অপারেশনেও অনেক জটিলতার সৃষ্টি করতে পারে। এসব রোগীদের হার্ট, কিডনি, রক্তনালীতে কিছু না কিছু সমস্যা থাকে।
অপর দিকে রক্ত চলাচলে সমস্যা ও ইনফেকশন জনিত সমস্যা তো আছেই। তবে যথাযথ সর্তকতার সাথে অপারেশন করলে সমস্যা তেমন হয় না। আমরা শত শত ডায়াবেটিক রোগীর অপারেশন করেছি। যথাযথ প্রকৃয়ায় অপারেশন করায় ফলাফল অতান্ত্য ভাল। তাই বলি, ডায়াবেটিক রোগীদের পায়ুপথের কোন সমস্যা হলে সেটাকে কোন ভাবেই হেলা করা যাবে না। তাহলে মারাত্নক জটিলতা সৃষ্টি অনিবার্য। সতর্কতার সাথে যথাযথ চিকিৎসার মাধ্যমে এর চিকিৎসা করে সুস্থ থাকা সম্ভব।
আরও পড়ুনঃ রোগের নাম বাধাগ্রস্থ মলত্যাগ।
অধ্যাপক ডা:এসএমএ এরফান
বাংলাদেশ পাইয়োনিয়ার কোলোরেক্টাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান,ধানমন্ডি,ঢাকা
মোবাইল:০১৮৬৫৫৫৫৫১১,০১৬২৬৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

