গোদ ফোড়া বা পেরি এনাল এবসেস

গোদ ফোড়া

গোদের ওপর বিষ ফোড়া বাংলায় প্রচলিত বহুল প্রচলিত একটি প্রবাদ। পরিস্থিতির ভয়াবহতা বুঝাতে এই প্রবাদটি বলা হয়। সেই কেরি এনাল এবসেস একটি রোগ যা সব বয়সের পরুষ এবং মহিলার হতে পারে। তবে সাধারণত তরুন বয়সেই সেটি বেশী দেখা যায়। পেরি এনাল এবসেস বা গোদ ফোড়া একটি সার্জিকাল ইমাজেন্সী অর্থাৎ রোগটি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এর চিকিৎসা জরুরী। গোদ ফোড়ার লক্ষন কি? এটি পায়ুপথের আশে পাশে, Bartok বা গোদ এলাকায় হয়। এই এলাকায় প্রচুর পরিমানে গ্ল্যান্ড আছে, আবার এই এলাকায় জীবানুও অসংখ্য। এই গ্ল্যন্ডগুলোর কোন একটি জীবানু দ্বারা  আক্রান্ত হলে এই ফোড়ার মূত্রপাত হয়। জীবানু আশে পাশের কোষকে ধ্বংস করে পুজ তৈরী করে ফলে উক্ত এলাকায় তীব্র ব্যাথা হয়। রোগী কোন স্থানে বসতে পারে না, চলতে ফিরতেও ব্যাথা করে, টয়লেট করতে তো তীব্র ব্যাথা হয়। রোগীর জ্বর এসে যায় খেতে পারে না  প্রশ্রাবেও সমস্যা তৈরী হয়। অনেক সময় একটি ফোলা স্থান পেতে পারেন , যাতে চাপ দিলে তীব্র ব্যাথা হয়, অনেক সময় বাহির থেকে তীব্র ব্যাথার স্থানটি বোঝা নাও যেতে পারে, চিকিৎসক পায়ুপথের ভিতরে পরীক্ষা করলে কোন একটি স্থানে রোগী তীব্র ব্যাথা পান। গোদ ফোড়া কয়েক ধরনের হতে পারে যেমন পেরি এনাল (Peri anal) ইশ্চিত্ত রেকটাল(Ischio-rectal) সাবমিও কোসাল (Submucosal) এবং পেলভিক (Pelvic) এর মধ্যে পেলভিক (Pelvic) টাইপটি সব চাইতে বিরল এবং চিকিৎসাও জটিল। অধিকাংশ ক্ষেত্রে গোদ ফোড়া একজন সুস্থ মানুষের মধ্যে হঠাৎ করেই হয়। অন্য কোন রোগের সাথে এর সংশ্লিষ্ঠতা দেখা যায় না। ডায়াবেটিক রোগী কিছু কিছু ক্ষেত্রে যেমন যক্ষা বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের এই রোগ চিকিৎসার পরও বার বার হতে পারে বা জটিল ধরনের গোদ ফোড়া হতে পারে। গোদ ফোড়ার চিকিৎসা হচ্ছে একটিই দ্রুত অপারেশন করে এর ভিতরের পুজ ইত্যাদি পরিস্কার করে ফেলা, এই কাজটি সাধারনত ২৪ ঘন্টার মধ্যেই করা উত্তম, দ্রুত চিকিৎসা না করলে বেশ কিছু জটিল জটিলতা দেখা দিতে পারে। সেগুলো হচ্ছে ফিষ্টুলা নামক একটি জটিল রোগ হওয়া, ইনফেকশন শরীরে ছড়িয়ে পড়া, একাধিক ফোড়া হওয়া ইত্যাদি। তাই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরী, আর হ্যাঁ, এ ক্ষেত্রে সর্বোত্তম ফলাফলের জন্য একজন কোলোরেকটাল সার্জন এর শরনাপন্ন হওয়া উচিত।

আরও পড়ুনঃ ডায়াবেটিস রোগীদের পাইলস।

অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশ পাইয়োনিয়ার কোলোরেক্টাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল:০১৮৬৫৫৫৫৫১১,০১৬২৬৫৫৫৫১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*