খাদ্য হিসেবে বাদামের ভূমিকা

খাদ্য হিসেবে বাদামের ভূমিকা

মেডিকেলবিডি ডেস্কঃ প্রতিদিন বাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, এটি দেহের জন্য অতীব জরুরী। বাদাম খাবার ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যাবে, হাড় মজবুত হবে এবং দেহের প্রয়োজনীয় শক্তি যোগান হবে।

বাদাম হচ্ছে শক্তি, প্রোটিন ও ভালো চর্বির উৎস। তাই খাদ্যতালিকায় নিয়মিত বাদাম রাখা দরকার। অনেক ধরনের বাদাম পাওয়া যায়। এর মধ্যে চিনাবাদাম, আখরোট, কাজু ও পেস্তাবাদাম খেতে পারেন। সুস্থ থাকতে খাবারের সঙ্গে নানাভাবে বাদাম যুক্ত করতে পারেন।

খাবারের সঙ্গে বাদাম মিশিয়ে খেলে হৃদরোগের ঝুঁকি এড়ানো যায়। হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে দূরে থাকা যায়। গবেষণায় দেখা যায় যে, খাবারের পরপর রক্তে লিপিড ও ট্রাইগ্লিসারাইডসের মতো এক ধরনের চর্বি রক্তে বেড়ে যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

তাছাড়া, বেশি চর্বিযুক্ত খাবার খেলেও যদি তিন আউন্স পরিমাণ বাদাম খাওয়া যায় তাহলে রক্তে লিপিড বাড়ার হার কমে। খাবারের সঙ্গে চিনাবাদাম খেলে ৩২ শতাংশ পর্যন্ত ট্রাইগ্লিসারাইডস স্তর কমতে দেখা যায়।

গবেষক পেনি-ক্রিস এথারটন বলেন, খাবারের পর ধমনি কিছুটা দৃঢ় হয়ে যায়। কিন্তু খাবারের সঙ্গে বাদাম যুক্ত করলে এ থেকে রক্ষা পাওয়া যায়।

বাদামে আছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন। সুস্থ্ থাকার জন্য এসব উপাদান খুবই দরকারি।

জীবনের একটি পর্যায়ে মানুষের ত্বকে বলিরেখা পরে। বাদামে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা বলিরেখা প্রতিরোধ করে। বাদাম ক্যান্সার রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকের দাঁত ও মাড়ি দিয়ে পুঁজ-রক্ত পড়ে। নিয়মিত বাদাম খেলে দাঁত সুস্থ থাকে। পুঁজ-রক্ত পড়া ভালো হয়।

ওজন নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে বাদাম। নিয়মিত বাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুনঃ যে খাবারগুলো খেলেও বাড়বে না ওজন!

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*