নাসির সাহেব (আসল নাম, ছদ্ম নাম নয়) আমার পূর্ব পরিচিত, পুরোনো ঢাকার বাসিন্দা। একদিন চেম্বারে আসলেন, বললেন ডাক্তার সাহেব পেটে মাঝেমধ্যে ব্যাথা করে, আর শরীরটাও ভালো লাগে না। কি সমস্যা কি একটু ভালো করে দেখবেন? শারীরিক পরীক্ষা (Physical examination) করে দেখলাম পেটের উপরিভাগে একটি চাকার মত (Mass) মনে হয়। আমার কাছে সেটি কোলন এ টিউমার এর মত মনে হলো, Transverse Colon এ বিলম্ব না করে তাঁকে বেরিয়াম এনেমা নামক একটি এক্সরে করতে বললাম, যার মাধ্যমে সে টিউমারটি দেখা দেতে পারে। পরীক্ষা করার পর তাই পাওয়া গেল,পরবর্তীতে কোলোনোস্কোপি নামক পরীক্ষার সাহায্যে ক্যানসার কনফার্ম হলো। রোগী তেমন সম্পন্ন না হওয়ায় অন্যান্য পরীক্ষা যেমন সিটিস্ক্যান করাতে রাজী হলেন না। যাই হোক এরপর নাসির সাহেবের অপারেশন করলাম। Transverse Colon অর্থাৎ বৃহদন্ত্রের মাঝামাঝি স্থানে টিউমারটি মোটামুটি বড়ই, তবে সৌভাগ্যের কথা হচ্ছে চারপাশে ছড়ায় নি, যদিও T3 অর্থাৎ ক্যানসার তৃতীয় স্থরে পৌছে গিয়েছিল। অপারেশন ভালভাবে সম্পন্ন করলাম। সকল টিউমার কোষ বের করে আসতে পারলাম।
অপারেশন পরবর্তী সময়ে রোগী চমৎকারভাবে সেরে উঠলেন। এরপর নাসির সাহেবকে বললাম কেমোথেরাপি নিতে। তিনি একটু ইতিউতি করলেন, কারন অর্থনৈতিক। আমি জোড় করে বললাম আপনাকে জমি বিক্রি করে হলেও কোমওথেরাপি নিতে হবে, যেহেতু টিউমারটি বেশ বড় ছিল। যাইহোক শেষ পর্যন্ত মিটফোর্ড হাসপতালে তিনি কমদামের একটি কেমোথেরাপি নিলেন।
ঘটনাটি দশ বছর পূর্বের। নাসির সাহেবের সাথে এখনও প্রায় দেখা হয়। তিনি ‘সমাজসেবা’ করেন। অন্য রোগীদের নিয়ে আসেন চিকিৎসার জন্য। ব্যবসা বাণিজ্য করছেন। তাঁকে দেখলে আমার ভাল লাগে।
নাসির সাহেবের মত আমার এরূপ অনেক রোগী আছেন যারা কোলন ক্যানসার হওয়া সত্তেও বর্তমানে ভাল আছেন চিকিৎসা নিয়ে সুন্দর জীবন যাপন করছেন, এর কারন হচ্ছে এরা সচেতন রোগী। যথাযথ চিকিৎসা আমরা করছি ঠিক, কিন্তু তার আগে এরা সামান্য সমস্যা দেখা দেওয়া মাত্র উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এবং চিকিৎসক যা বলেছিলেন তা করেছিলেন।
সম্মানিত রোগীদের আস্বস্থ করতে চাই যে কোলন ক্যানসার এর বিশ্বমানের চিকিৎসা বর্তমানে বাংলাদেশে রয়েছে। পৃথিবীর উন্নত দেশ আমেরিকা, ইংল্যান্ড এ যে চিকিৎসা সে সবের প্রায়ই সবই আমাদের রয়েছে, শুধুমাত্র খুব খরচের কিছু চিকিৎসা, কিছু গবেষনা মুলক চিকিৎসা অর্থাৎ যেগুলো নিয়ে এখনও গবেষনা চলছে সেগুলো আমাদের এখানে নেই। কিন্তু কিছু কিছু রোগী ক্যানসার শোনার পর এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, এখানে সেখানে ঘোরাঘুরি করেন, কেউ কবিরাজি, তাবিজ, হোমিওপ্যাথি শুরু করেন, আবার কেউ দেশে বিদেশে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন, এতে মূল্যবান সময় নষ্ট হয়। রোগ দেহে ছড়িয়ে পড়ে। ফলে চিকিৎসায় কোলন ক্যানসার এর ক্ষেত্রে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয়।
প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয় করা গেলে কোলন ক্যানসার এর পরিপূর্ন চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে যে চিকিৎসা সেই চিকিৎসাই আমরা দিচ্ছি। অপরদিকে যদি ক্যানসার ছড়িয়ে যায় তাহলে তার চিকিৎসা পৃথিবীর কোথাও নেই। আমরা আমাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর প্রকৃষ্ঠ উদাহরন।
তাই ভাল থাকার প্রথম শর্ত হচ্ছে সচেতনতা। একজন সচেতন ব্যাক্তিই নিজের সুস্থতার ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারেন। তাই বলি সচেতন হোন ভাল থাকুন।
আরও পড়ুনঃ পায়ূপথরে জটিল রোগ – এনাল ফিস্টুলা।
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার: জাপান বাংলাদেশ ফ্রন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যানন্ড,ধানমন্ডি ঢাকা
মোবাইল:০১৮৬৫৫৫৫৫১১,০১৬২৬৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

