
কম চর্বিযুক্ত প্রোটিন গ্রহণ করুন
আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। কিন্ত এজন্য এমন প্রোটিন গ্রহণ করতে হবে যেখানে চর্বি নেই কিংবা চর্বির পরিমাণ খুব কম যেমন- চর্বিমুক্ত খাসি, গরু কিংবা মুরগির মাংস, মাছ, ডিমের সাদা অংশ ইত্যাদি। ক্রিমমুক্ত বা সর ছাড়া দুখ খেলেও যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। তবে চর্বিযুক্ত মাংস খাওয়ার চেয়ে মাছ ভালো।
কতগুলো মাছে আবার হৃদপিন্ডের জন্য উপকারী ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। এরা রক্তের অতিরিক্ত ট্রাইগিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে। শীতপ্রধান দেশের নদী-সাগরের মাছে সবচেয়ে বেশি ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। যেমন- স্যামন, ম্যাকালে, হেরিং মাছ ইত্যাদি। কাঠবাদাম, সয়াবিন এবং ক্যানোলা তেলেও যথেষ্ট ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে।
ডাল, মটরশুঁটি, শিমের বিচি এগুলো- প্রোটিনের উৎস হিসেবে খুব ভালো। বাড়তি সুবিধা হচ্ছে এসবের চর্বিতে কোনো কোলেস্টরল নেই। কাজেই যারা চর্বিমুক্ত প্রোটিন খুঁজছেন তারা ডাল, মটরশুঁটি, শিমের বিচি থেকে পারেন। প্রাণিজ প্রোটিনের পরিবর্তে সয়া প্রোটিন ব্যবহার করা স্বাস্থ্যকর। হ্যাম বার্গার কিংবা বিফ বার্গারের পরিবর্তে সয়াবার্গার খাওয়া যেতে পারে। এতে বার্গার খাওয়ার শখও মিটবে এবং অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরলের হাত থেকেও রেহাই পাওয়া যাবে।
ভালো প্রোটিনর এবং মন্দ প্রোটিন
কম ননীযুক্ত/ননীমুক্ত দুধ পূর্ণ ননীযুক্ত দুধ, পনির, দই গরু-খাসির মাংস, যকৃৎ, ডিমের সাদা অংশ ডিমের কুসুম, মাছ হটডগ, সসেজ, চামড়ামুক্ত মুরগির মাংস, শিমের বিচি ফ্রাই মিট-কাবাব, সয়াবিন, কিমা মাংস, শাকসবজি ও ফলমূল বেশি খেতে হবে।
শাকসবজি ও ফলমূলে প্রচুর লবণ এবং ভিটামিন থাকে। এসবে ক্যালরি কম কিন্তু প্রচুর আঁশ থাকে। এছাড়া শাকসবজি ও ফলমূল আরও কিছু বাড়তি উপাদান থাকে যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে, আর বেশি বেশি সবজি-ফল খেলে অতিরিক্ত চর্বি, মাংস, মাখন- স্নাক্সের হাত থেকেও মুক্ত থাকা যায়। এজন্য প্রতিবার খাবারের সময় কিছু সবজি, ফল প্রস্তুত রাখা উচিত।
medicalbd সাস্থের সকল খবর।
